IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> ‘সংক্ষিপ্ততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তি সম্ভব’

‘সংক্ষিপ্ততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তি সম্ভব’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী সব পক্ষ দৃঢ় সংকল্প দেখালে সংক্ষিপ্ততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তিতে উপনীত হওয়া সম্ভব। এই মুহূর্তে আলোচনার গতিপ্রকৃতি ‘ইতিবাচক ও সামনের দিকে অগ্রসরমান’ বলেও তিনি মন্তব্য করেছেন।

আব্দুল্লাহিয়ান ইরানের জমেজাম চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেছেন, বছরের পর বছর ধরে তার দেশ ভিয়েনা সংলাপের দিকে তাকিয়ে থাকবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেয়ার লক্ষ্যে প্রচেষ্টা চালানো হচ্ছে ইরানের অর্থনৈতিক প্রতিনিধিদলের দায়িত্ব।

আব্দুল্লাহিয়ান আরও বলেন, ইরান যুক্তিপূর্ণ অবস্থানে থেকে ভিয়েনা সংলাপ চালিয়ে যাচ্ছে এবং এ পর্যন্ত প্রতিপক্ষের সামনে অনেকগুলো সমাধানসূত্র তুলে ধরেছে। তিনি বলেন, ইরানের প্রস্তাবগুলো অত্যন্ত স্বচ্ছ এবং প্রতিপক্ষগুলোকে বিশেষ করে পশ্চিমা দেশগুলোকে এখন আন্তরিকতা ও সদিচ্ছা প্রদর্শন করতে হবে।

অপর এক প্রশ্নের উত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে তিনি যখন নিউ ইয়র্ক সফর করছিলেন তখন মার্কিন প্রেসিডেন্টের দফতর থেকে তার সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করা হয়।

আব্দুল্লাহিয়ান বলেন, তখন আমি তাদেরকে বলেছি, আপনারা কাজে প্রমাণ করুন যে, ইরানের ব্যাপারে আপনাদের নীতিতে পরিবর্তন এসেছে। আর সদিচ্ছা প্রমাণ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া ইরানের পাওনা অর্থ (১০ বিলিয়ন ডলার) তেহরানে পৌঁছানোর ব্যবস্থা করুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31