IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> ফের মার্কিন হুমকি

ফের মার্কিন হুমকি

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে ভিয়েনার গ্র্যান্ড হোটেলে চলমান অষ্টম দফা আলোচনা গতকালও অব্যাহত ছিল। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি রোববার শেষ বেলায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উপ প্রধান ও পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের সমন্বয়কারী এনরিকা ম্যুরার সঙ্গে সাক্ষাত করেন। এ সময় জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এদিকে, পরমাণু সমঝোতার সঙ্গে যুক্ত সব দেশের প্রতিনিধিরা আজো আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং ইরানের ব্যাংকিং, জ্বালানি ও আইন বিশেষজ্ঞরাও এ বৈঠকে অংশ নিয়েছেন। নিষেধাজ্ঞা তুলে নেয়া সংক্রান্ত অষ্টম দফার এই বৈঠকে এই প্রথম ইরান ছাড়াও রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির বিশেষজ্ঞরাও হাজির হয়েছেন। ভিয়েনায় উপস্থিত এসব দেশের কর্মকর্তারা চলমান আলোচনায় অগ্রগতির খবর দিয়ে বলেছেন, গত এক মাসে বিভিন্ন বিষয়ে বিরাজমান মতপার্থক্য অনেকটাই কমে এসেছে।

নিষেধাজ্ঞা তুলে নেয়া সংক্রান্ত সংলাপের বর্তমান অবস্থা সম্পর্কে ইরানের শীর্ষ আলোচকরা জানিয়েছেন, মতপার্থক্য অনেকটাই কমে এসেছে। ভিয়েনা সংলাপে যোগদানকারী রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভও বলেছেন, সংলাপে ইতিবাচক পরিবেশ বিরাজ করছে এবং আমরা ধীরে ধীরে সমনের দিকে অগ্রসর হচ্ছি।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভ লুদ্রিয়া বলেছেন, গত কয়েক দিনের আলোচনায় বেশ খানিকটা অগ্রগতি হয়েছে এবং যদিও সময় দ্রুত শেষ হয়ে আসছে কিন্তু আমরা বিশ্বাস করি স্বল্প সময়ের মধ্যেই একটি সমঝোতায় পৌঁছা সম্ভব।

পর্যবেক্ষকরা বলছেন, সব পক্ষ আলোচনায় অগ্রগতির খবর দিলেও কিংবা ইতিবাচক পরিবেশের কথা জানালেও বাস্তবতা হচ্ছে এখনো চূড়ান্ত কোনো সমঝোতার খবর পাওয়া যায়নি এবং সব কিছু নির্ভর করছে মার্কিন সিদ্ধান্তের ওপর। ভিয়েনা বৈঠকে ইরান সাফ জানিয়ে দিয়েছে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর নতুন করে আর কোনো নিষেধাজ্ঞা দেয়া হবে না এমন নিশ্চয়তা চায় তেহরান। কেননা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখিয়ে দিয়েছিলেন দ্বিপক্ষীয় কিংবা বহুপক্ষীয় আন্তর্জাতিক কোনো চুক্তি বা সমঝোতা রক্ষায় মার্কিন সরকার প্রতিশ্রুতি বদ্ধ নয়। এমনকি এখনো কোনো কোনো মার্কিন কংগ্রেস সদস্য ভিয়েনায় সম্ভাব্য সমঝোতা থেকে পরবর্তী মার্কিন সরকারের বেরিয়ে যাওয়ারও হুমকি দিয়েছেন।

মার্কিন টেক্সাস অঙ্গরাজ্যের রিপাবলিকান দলের প্রতিনিধি টেড ক্রুজ দাবি করেছেন, ইরানকে কোনো বিষয়ে প্রতিশ্রুতি দেয়ার কোনো ধরনের এখতিয়ার প্রেসিডেন্ট জো বাইডেনের নেই। ইরানের সঙ্গে যে সমঝোতাই হোক না কেন তাতে সিনেটের সমর্থন লাগবে। এসব বিষয়ে তোয়াক্কা না করে বর্তমান বাইডেন প্রশাসন যদি ইরানের সঙ্গে কোনো সমঝোতায় যায় তাহলেও আমেরিকার পরবর্তী রিপাবলিকান দলের যে প্রেসিডেন্টই ক্ষমতায় আসুক না কেন তিনি ওই সমঝোতা ছিঁড়ে ফেলবেন।

যাইহোক এ কারণে অতীতের তিক্ত অভিজ্ঞতার আলোকে আবারো আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে না এমন নিশ্চয়তা চায় ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ অত্যন্ত শক্ত অবস্থানে থেকে আলোচনা চালিয়ে যাবে এবং আমাদের প্রস্তাব ও স্বচ্ছ অবস্থান সবার কাছে তুলে ধরা হয়েছে। তাই আমাদের প্রতিপক্ষ পাশ্চাত্যকেই এখন সৎ মনোভাব ও আন্তরিকতা দেখাতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31