IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> প্রবাস >> ইসরাইলি গ্যাস পাইপলাইন প্রকল্প থেকে সরে পড়েছে আমেরিকা

ইসরাইলি গ্যাস পাইপলাইন প্রকল্প থেকে সরে পড়েছে আমেরিকা

ধূমকেতু নিউজ ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের একটি গ্যাস পাইপলাইন প্রকল্প থেকে গোপনে সরে গেছে আমেরিকা। ভূমধ্যসাগর থেকে গ্যাস উত্তোলন করে ইসরাইল পাইপ লাইনের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করার পরিকল্পনা নিয়েছে।

ইসরাইলের এ প্রকল্পের সঙ্গে জড়িত রয়েছে গ্রিস ও সাইপ্রাস। তবে, এই প্রকল্প নিয়ে গ্রিসের সঙ্গে তুরস্কের ব্যাপক দ্বন্দ্ব রয়েছে এবং দু’দেশের মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে উটেছে। এ অবস্থায় আমেরিকা এই প্রকল্প থেকে সরে যাওয়ার জন্য গ্রিসের কাছে কাগজপত্র জমা দিয়েছে।

আমেরিকা উদ্বেগ প্রকাশ করে বলেছে, এ প্রকল্পের কারণে ওই অঞ্চলে উত্তেজনা এবং অস্থিতিশীলতা বিরাজ করছে। এই প্রকল্পের জন্য তুরস্ক ও আঞ্চলিক কয়েকটি দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধংদেহী অবস্থান নিয়েছে।

‘মিডিলইস্ট আই’ নামে একটি অনলাইন পত্রিকা এ খবর দিয়েছে। গ্রিসের কাছে জমা দেয়া কাগজপত্রে আমেরিকা পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করেছে এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক দিয়েই প্রকল্প কতটা লাগসই হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেছে। এ অবস্থায় আমেরিকা এই প্রকল্পে থাকবে না বলে গ্রিসের কাছে জমা দেয়া কাগজপত্রে উল্লেখ করেছে মার্কিন সরকার।

২০২০ সালে গ্রিস, সাইপ্রাস এবং ইসরাইল একটি চুক্তিতে সই করে যার আওতায় পূর্ব ভূমধ্যসাগরের তলদেশে ১৯০০ কিলোমিটারের একটি গ্যাস পাইপলাইন প্রকল্প নির্মাণ করা হবে। এই পাইপলাইন প্রকল্পের মধ্য দিয়ে দখলদার ইসরাইল ২০২৫ সাল নাগাদ প্রাকৃতিক গ্যাস ইউরোপে সরবরাহ করবে বলে পরিকল্পনা নিয়েছিল। প্রাথমিকভাবে পরিকল্পনা নেয়া হয়েছিল যে, এই পাইপলাইনের মাধ্যমে পতি বছর এক হাজার কোটি ঘনমিটার গ্যাস ইউরোপে রপ্তানি করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31