IMG-LOGO

সোমবার, ১ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাবেকমন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান ও বিশৃঙ্খলা, সাতজন আটকবাগমারায় পুরাতন পুকুর সংস্কারে প্রশাসনের নিকট কৃষকদের আবেদনতানোরে আদালতের আদেশ অমান্য করে জমির পাকা ধান পুড়িয়ে দেয়ার অভিযোগশিক্ষকরা শিক্ষা ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন: এমপি মোস্তাফিজুর রহমানথালাপতি বিজয়ের বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ জুলিরপোরশায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতমারা গেছেন রাজনীতিবিদ তোফায়েল আহমেদরামিসা হত্যা, আদালতে আসামির অভিযোগে নতুন ব্যক্তির নামকুষ্টিয়ায় বালু অপসারণকাজ চলাকালে দুর্বৃত্তদের গু‌লি, ৪ শ্রমিক আহতনন্দীগ্রামে এক কলেজছাত্রের আত্মহত্যাকুষ্টিয়ায় বিএনপি’র অফিসে ককটেল হামলা, আহত ৩রাজপথের অকুতোভয় সৈনিক আব্দুস সবুর বুলেটবিএনপির দুই নেতার পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত কুষ্টিয়ার রাজনীতিশুভেন্দুর মন্ত্রিসভায় দায়িত্ব দেওয়া হল ৩৫ জনকেকর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন জেলা পরিষদ প্রশাসক
Home >> টপ নিউজ >> বিশেষ নিউজ >> সরদহ রেলষ্টেশন দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা,নিরাপত্তাহীনতায় জর্জরিত,বাড়ছে অপরাধ প্রবনতা

সরদহ রেলষ্টেশন দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা,নিরাপত্তাহীনতায় জর্জরিত,বাড়ছে অপরাধ প্রবনতা

ধূমকেতু প্রতিবেদক,মিজানুর রহমান, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ রেলষ্টেশন দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা ও আন্তনগর ট্রেনের স্টপিজ সংকটে জর্জরিত। গুরুত্বপুর্ন এই ষ্টেশনের উপর দিয়ে প্রতিদিন রাজধানী ঢাকাসহ দক্ষিনাঞ্চাল ও উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে প্রায় ৩০-৩২টি ট্রেন চলাচল করলেও নামমাত্র একটি আন্তনগর ট্রেনসহ ৫টি ট্রেন আপ-ডাউনে স্টপিজ দেয়। উত্তরাঞ্চল ও দক্ষিনাঞ্চল গামী ট্রেনগুলোর কোন স্টপিজ নেই। ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌচেছে।

জানা যায়,সরদহ রেলষ্টেশনটি ভৌগলিকভাবে চারঘাট উপজেলার ভিতরে স্থাপিত হলেও বাঘা উপজেলা ও পুঠিয়া উপজেলার সাধারন যাত্রীরা তাদের নিজ নিজ গন্তব্যে যেতে এই ষ্টেশনটি ব্যবহার করে থাকে। এছাড়া দেশের সর্ববৃহৎ পুলিশ ট্রেনিং সেন্টার বাংলাদেশ পুলিশ একাডেমী, রাজশাহী ক্যাডেট কলেজসহ সরকারী বেসরকারী অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে এই অঞ্চলে। যার কারনে বিপুল সংখ্যক মানুষের দৈনিক যাতায়াতের প্রয়োজন হয়। টিকিটের ব্যপক চাহিদা থাকা সত্বেও আন্তনগর ট্রেন না থামায় শিক্ষাথী, প্রশিক্ষনার্থী, কর্মকর্তা-কর্মচারী,ব্যবসায়ী ও সাধারন যাত্রীদের বাধ্য হয়ে দুরের স্টেশন ব্যবহার করতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হচ্ছে।

সরেজমিনে সরদহ রেল ষ্টেশনে গিয়ে দেখা যায়, ষ্টেশনটি চালু রয়েছে সেই পুরোনো নন ইন্টাললক সিস্টেমে। যা আধুনিক রেল ব্যবস্থায় ঝুঁকিপূর্ন বলে বিবেচিত হয়ে আসছে। সিগনালিং ব্যবস্থার দুর্বলতায় দুর্ঘটার আশংকা থাকে বলে জানান সহকারী ষ্টেশন মাস্টার ফরহাদ হোসেন। এছাড়াও ষ্টেশনের বিশ্রামাগারগুলো দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনায় পড়ে আছে। যা যাত্রীসেবায় বড় অসুবিধা সৃষ্টি করছে বলে জানান তিনি।

ব্রিটিশ আমলে নির্মিত এই ষ্টেশনটির মুল ভবনটির কাজ সংস্কার না হওয়ায় একটু বৃষ্টি হলেই চুয়ে ঘরের ভিতের পড়ে পানি ।

প্লাষ্টারগুলো খুলে পড়ে যায় বলে জানান ষ্টেশন সংলগ্ন একাধিক ব্যবসায়ী। পর্যাপ্ত লাইটিং না থাকায় ষ্টেশন সংলগ্ন এলাকাগুলো রাতের বেলায় অন্ধকার হয়ে থাকে। বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় বিদ্যুৎ চলে গেলে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে। ষ্টেশন সংলগ্ন এলাকায় বসবাসরত একাধিক ব্যক্তি জানান, নিরাপত্তা ঘাটতির কারনে ষ্টেশন এলাকায় মাদক লেনদেন, চুরি, ছিনতাইসহ একাধিক অপরাধমুলক কর্মকান্ড বাড়ছে। যা যাত্রীদের জন্য চরম ঝুকি বাড়াচ্ছে।এ অবস্থায় স্থানীয় এলাকাবাসীরা দ্রুত আন্তনগর ট্রেনের স্টপিজ চালু, আধুনিক ইন্টারলকিং ব্যবস্থা স্থাপন, মুলভবনসহ বিশ্রামাগার সংস্কার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও নিরাপত্তা জোরদারের প্রায়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানান এলাকাবাসী।

রাজশাহী রেল পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ মুঠোফোনে জানান, বাজেট সীমাবদ্ধতা থাকায় পর্যায়ক্রমে ষ্টেশনগুলোর সংস্কার কাজ করা হচ্ছে। সরদহ রেল ষ্টেশনের বর্তমান অবস্থা আমরা গুরুত্বসহকারে পর্যবেক্ষন করছি। যাত্রি চাহিদা বিবেচনায় আন্তনগর ট্রেনের স্টপিজ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিষয়টি দ্রুত মুল্যায়ন করা হবে।

রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসানের সাংসদ আবু সাইদ চাঁদ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, জনগনের ভোগান্তি লাঘবই আমাদের অঙ্গীকার। তাই দ্রুতই রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ট্রেনের স্টপিজ, নিরাপত্তা জোরদার ও অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031