IMG-LOGO

রবিবার, ২৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দলীয় ফোরামে ঠিক হবে নতুন রাষ্ট্রপতিচাঁপাইনবাবগঞ্জে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তারবাঘায় জমি কট বন্ধকের টাকা নিয়ে কথা কাটাকাটি, ঘুষির আঘাতে বৃদ্ধার মৃত্যুপোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিতবাগমারায় ক্যান্সার আক্রান্ত তৃণমূল বিএনপি কর্মী আশরাফুলের খোঁজ নিলেন অধ্যাপক কামাল হোসেনঅপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত চান ছাত্রদল নেতাশিক্ষার্থীরা যেন মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন: মিনুমান্দায় বানিসর বাজার বণিক সমিতির নির্বাচনবাগমারার ভবানীগঞ্জে সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনতানোরে কোমর বেঁধে চলছে আমন রোপণে কাজপোরশায় পুকুরে শিশুর মর্মান্তিক মৃত্যুক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণরাজশাহীর পবায় জমি-সংক্রান্ত বিরোধে নারী নিহত, অভিযুক্তের বাড়িতে আগুনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
Home >> টপ নিউজ >> রাজনীতি >> সাবেকমন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান ও বিশৃঙ্খলা, সাতজন আটক

সাবেকমন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান ও বিশৃঙ্খলা, সাতজন আটক

ধূমকেতু নিউজ ডেস্ক : ষাটের দশকের ছাত্ররাজনীতির উজ্জ্বল নক্ষত্র, উনসত্তরের গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেকমন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে তার কফিন ঘিরে স্লোগান দিয়ে আটক হয়েছেন সাতজন।

রাজধানীর ধানম‌ন্ডির তাকওয়া মস‌জিদের সামনে মরদেহবাহী গাড়ির ‘পথ আটকে স্লোগান ও বিশৃঙ্খলার’ অভিযোগে তাদের আটকের কথা বলেছে পুলিশ।

সোমবার বাদ মাগ‌রিব এ মস‌জিদে জানাজা শেষে স্কয়ার হাসপাতালে তোফায়েল আহমেদের মরদেহ নেওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানান পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক।

তিনি বলেন, “জানাজা শেষ করে গাড়িতে করে মরদেহ স্কয়ার হাসপাতালের দিকে যাওয়ার সময় ৫০-৬০ জন লোক পথ আটকে স্লোগান দিতে থাকে। তারা গাড়ি আটকে বিশৃঙ্খলার চেষ্টা করে।”

এসময় পুলিশ ধাওয়া দিয়ে সাতজনকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায় বলে ভাষ্য এই পুলিশ কর্মকর্তার।

আটকদের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তুলে ধরেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘‘প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েলের জানাজা শেষ হওয়ার পরপরই সেখানে উপস্থিত অনেকে স্লোগান দিতে শুরু করেন। ধানমন্ডি তাকওয়া মসজিদ এলাকা স্লোগানে ভরে ওঠে।’’

তখন সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা তৎপর হয়ে ওঠেন। তারা স্লোগান দেওয়া ব্যক্তিদের আটকের চেষ্টা চালান। বাধার মুখেও স্লোগান দিতে থাকলে পুলিশ অনেককে আটক করতে শুরু করে বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য। এসময় প্রায় আধা ঘণ্টা ধরে লাশবাহী অ্যাম্বুলেন্স ঘিরে রেখে অনেককে স্লোগান দিতে দেখা যায়।

তবে পুলিশের তরফ থেকে সাতজনকে আটকের তথ্য দেওয়া হয়েছে।

এর আগে রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন বর্ষীয়ান রাজনীতিক তোফায়েলের জানাজায় অংশ নেন।

এতে আওয়ামী লীগের সাবেক নেতা ও মন্ত্রী লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের চেয়ারম্যান কাদের সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা ও সাবেকমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

প্রথম জানাজার জন্য তোফায়েলের মরদেহ তাকওয়া মসজিদে নেওয়ার পর সেখানে ছিলেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ আওয়ামী লীগের আরও অনেকে।

বাংলাদেশের রাজনীতির নানা বাঁক-বদলের সাক্ষী প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ ৮৩ বছর বয়সে এদিন বিকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ হাসপাতালে আট মাস আট দিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। গত ২৪ সেপ্টেম্বর বিকালে নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদ্‌রোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

তোফায়েল আহমেদের স্বজনরা জানিয়েছেন, ধানমন্ডিতে জানাজা শেষে মরদেহ রাখা হবে স্কয়ার হাসপাতালের হিমঘরে।

এরপর মঙ্গলবার হেলিকপ্টার বা মরদেহবাহী ফ্রিজিং ভ্যানে করে ভোলায় নেওয়া হবে। সেখানে ভোলার দক্ষিণ গঙ্গাপুর এলাকার কোরালিয়া গ্রামে মায়ের কবরের পাশে দাফন করা হবে। এর আগে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ভোলা জেলা সরকারি হাই স্কুল মাঠে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930