IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> রাজনীতি >> শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ নয়, পবা-মোহনপুরকে মডেল হিসাবে গড়েতুলার অঙ্গীকার: এমপি মিলন

শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয়করণ নয়, পবা-মোহনপুরকে মডেল হিসাবে গড়েতুলার অঙ্গীকার: এমপি মিলন

ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : রাজশাহীর পবা-মোহনপুরকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের দলীয়করণ না করার অঙ্গীকার করেছেন স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার ২১শে জুলাই বিকালে মোহনপুর উপজেলা চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং এমপি মিলনকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন স্পষ্টভাবে জানান, এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসার শূন্য পদগুলোতে কোনো ধরনের দলীয়করণ করা হবে না। আসন্ন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হবে। দলের পক্ষ থেকে একজনকে সমর্থন দেওয়া হবে এবং এলাকার উন্নয়নের স্বার্থে সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে সেই একক প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। যেকোনো আন্দোলন বা নির্বাচনে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করারও নির্দেশ দেন তিনি।
জাতীয় সংসদে রাজশাহীর কৃষকদের অধিকার ও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, পবাকে একটি মডেল বা আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হবে। রাজশাহীর পানের ভাইরাসের সমাধান ও কৃষকদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে একটি কার্গো বিমানবন্দর চালু করার দাবি ইতিমধ্যে সংসদে তোলা হয়েছে।

কৃষকদের উন্নয়নের জন্য তিনি কয়েকটি সুনির্দিষ্ট পদক্ষেপের কথা তুলে ধরে বলেন কৃষকদের বীজ সংরক্ষণের জন্য স্পেশালাইজড কোল্ড স্টোরেজ বা হিমাগার নির্মাণ করা হবে। আধুনিক সেচ সুবিধার জন্য খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে এমপি মিলন বাংলাদেশের মানুষের জাতীয়তাবাদ, আত্মপরিচয় এবং পানির ন্যায্য হিস্যা আদায়ে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেন। পবা-মোহনপুরের মানুষের প্রাণঢালা ভালোবাসা ও গ্রহণযোগ্যতা পেয়ে নিজেকে সৌভাগ্যবান উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাছে তিনি নিজেকে সমর্পণ করেছেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে মোহনপুর উপজেলা মহিলা দলের নেত্রী ও কর্মীদের সরব এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষণীয়, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুনের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন, নওহাটা পৌরসভার সাবেক মেয়র মকবুল হোসেন, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, বিএনপি নেতা আব্দুল কাদের, কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, সাধারণ সম্পাদক এস এম মতিউর রহমান, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি রামকৃষ্ণ কুমার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাবলু সরকার, যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলম শিমুল ও হাতেম আলী, শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক ও সদস্য সচিব আব্দুল করিম মণ্ডল, উপজেলা মহিলা দলের আহবায়ক মৌটুসি সুলতানা রুমা, যুগ্ম আহবায়ক বেলী খাতুন, ও সদস্য সচিব ববিতা খাতুন, যুবনেতা মির্জা শওকত ও নাহিদ পারভেজ হিমু, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল ও শাকিবুল হাসান লিটন। এছাড়াও ধুরইল, মৌগাছি, বাকশিমইল, জাহানাবাদ, রায়ঘাটি, ঘাসিগ্রাম ইউনিয়ন এবং কেশরহাট পৌর বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31