IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐতিহ্য পুনরুদ্ধারে নতুনভাবে সাজানো হবে রাজশাহী চিড়িয়াখানাকে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীমধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু হামলাআজ রাজধানীতে বৃষ্টি কমতে পারে , বাড়তে পারে উত্তরাঞ্চলেবরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানব্যাংককের পানশালায় ভয়াবহ আগুনে অন্তত ২৭ জনের মৃত্যুআত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতপরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুলনন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জনে ১৪ জন বৃত্তি পেয়েছেতানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুপোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিতট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধারব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
Home >> রাজনীতি >> ‘ভোট নিয়ে সংবিধানের বাইরে কোনো আলোচনা হবে না’

‘ভোট নিয়ে সংবিধানের বাইরে কোনো আলোচনা হবে না’

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জনগণ ও তরুণ সমাজের প্রতি যদি এত আস্থা থাকে তবে ভোটে এসে আমাদের হারিয়ে দিন। ভোট থেকে দূরে থেকে ফাঁকা আওয়াজ দেবেন না।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি নেতাদের উদ্দেশ্য করে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইনু বলেন, ভোট নিয়ে সংবিধানের বাইরে কোনো আলোচনা হবে না।

খালি কলসি বেশি বাজে এমন অবস্থা এখন বিএনপির।

তিনি আরও বলেন, নিত্য পণ্যের দাম বাড়ার সঙ্গে বাজার সিন্ডিকেটের কারসাজি আছে, তবে সেটা শক্ত হাতে দমন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ইনু বলেন, বাজার সিন্ডিকেট দমন করার কোনো বিকল্প নেই, আমরা চাই ভোটের আগে মানুষ যেন হাসিমুখে ভোট দিতে আসে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মণ্ডল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আরিফুল ইসলামসহ জাসদের দলীয় নেতাকর্মীরা।

পরে হাসানুল হক ইনু ওই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930