IMG-LOGO

সোমবার, ১৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিতপরিবার পরিকল্পনায় জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ বাঘার মনিরুলনন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জনে ১৪ জন বৃত্তি পেয়েছেতানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুপোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিতট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধারব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালনফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতরাজশাহীতে গণমাধ্যম ও সুশীল সমাজের মতবিনিময় সভামহাদেবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিতভূমিমন্ত্রীকে গাছ উপহার দিয়ে রাজশাহীতে বৃক্ষরোপন কর্মসূচি শুরুউচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে এনবিআইইউতে কর্মশালা
Home >> রাজনীতি >> বদলগাছীতে ইভিএম ভোট পদ্ধতি বাতিল চেয়ে চেয়ারম্যান পদপ্রার্থীর আবেদন

বদলগাছীতে ইভিএম ভোট পদ্ধতি বাতিল চেয়ে চেয়ারম্যান পদপ্রার্থীর আবেদন

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার ৩নং পাহাড়পুর ইউনিয়নে ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতি বাতিল করে ব্যালটের মাধ্যমে ইউপি নির্বাচনের দাবীতে নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছেন এক চেয়ারম্যান পদপ্রার্থী রোববার (২৪ অক্টোবর)। আবেদনের অনুলিপি প্রদান করেছেন, নির্বাচন কমিশনার সচিব ঢাকা, নির্বাচন কমিশনার নওগাঁ, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচন অফিসার ও বদলগাছী সদর ও পাহাড়পুর ইউপির রিটার্নিং অফিসারের কাছে। আবেদনটি করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শাপলা বেগম।

আবেদনপত্র সূত্রে জানা যায়, আগামী ২৮ শে নভেম্বর সারাদেশে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন। পাহাড়পুর ইউনিয়নের অধিকাংশ জনসাধারন স্বল্প শিক্ষিত। ‘ইভিএম’ পদ্ধতি সম্পর্কে জনগণ অবগত নন। এলাকার জনসাধারণ আশংকা প্রকাশ করছে- ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হলে যে প্রতীকেই ভোট দেয়া হোক না কেন তা নৌকা প্রতীকে চলে যাবে। এ বিষয়ে জনগণকে বার বার বলা স্বত্ত্বেও জনসাধারণের মাঝে ইভিএম সম্পর্কে কিছুতেই ধারণা আনা সম্ভব হচ্ছে না।

জনসাধারন বলছে প্রধান নির্বাচন কমিশনারের ঘোষনা অনুযায়ী ইউপি নির্বাচনে প্রতিটি উপজেলায় একটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। কিন্তু বদলগাছী উপজেলার দুই ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট হওয়ার ঘোষণা রয়েছে। সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক দলীয়ভাবে যোগাযোগ করে ইভিএম পদ্ধতি নিয়ে এসেছে। এতে জনগণের মধ্যে আরও ভয়ভীতি পরিলক্ষিত হচ্ছে। এ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে নতুন ও অজানা ইভিএম ভোট পদ্ধতির পরিবর্তে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হলে ভোট কেন্দ্রে বিপুল জনসাধারনের সমাগম হবে।

স্বতন্ত্র পদে চেয়ারম্যান পদপ্রার্থী শাপলা বেগম বলেন, আমি একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান। সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী ইউনিয়নের বিভিন্ন স্থানে বলে বেড়াচ্ছেন- যে যেখানেই ভোট দিক না কেন তা দেখা যাবে এবং সব ভোট নৌকার প্রতীকে চলে যাবে। তিনি জনসাধারনের মাঝে ইভিএম সম্পর্কে আতংক সৃষ্টি করেছেন। এতে জনগণের মধ্যে আরও ভয়ভীতি পরিলক্ষিত হচ্ছে। আমি এ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে ইভিএমে ভোট গ্রহণ নিয়ে আশংকা বোধ করছি।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী প্রতিটি উপজেলায় সদর ইউনিয়নে ইভিএম ভোট হওয়ার কথা। কিন্তু এ উপজেলায় দুটি ইউনিয়নে ইভিএমে ভোট হওয়ার কথা শুনছি। সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থী পরাজিত হওয়ার আশংঙ্কায় যোগসাজস করে সদর ইউনিয়নের সাথে পাহাড়পুর ইউনিয়নে ইভিএম দিয়ে ভোট প্রদানের ব্যবস্থা করছেন। অতএব ইভিএম ভোট পদ্ধতির পরিবর্তে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি। ব্যালটের মাধ্যমে ভোটার ভোট প্রদান করতে স্বাচ্ছন্দবোধ করবে।

বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনিত পাহাড়পুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান কিশোর বলেন, এটা কিভাবে সম্ভব আমি যোগসাজস করে ইভিএম নিয়ে আসবো। নির্বাচন কমিশনার যা ভাল মনে করেছেন তাই করবেন। এখানে আমার কোন হাত নাই। যদি ইভিএম এর মাধ্যমে ভোট নাও হয় সেখানেও আমার কোন আপত্তি নাই। কারণ আমি জনগণের ভোট করি। এছাড়াও ওই প্রার্থী তার আবেদন পত্রে অনেক আজেবাজে কিছু লিখেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার ও বদলগাছী সদর ও পাহাড়পুর ইউপির রিটার্নিং অফিসার সেজারুদ্দিন আবেদনের কথা স্বীকার করে বলেন, নির্বাচন কমিশন যে ভাবে চাইবে সেই ভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিন বলেন, নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছে। বিষয়টি আমাকে অবগত করা হয়েছে। যেহেতু নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিষয়টি নির্বাচন কমিশন যেভাবে সিদ্ধান্ত নিবে।

নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, প্রতিটি উপজেলায় একটি করে ইউনিয়নে ইভিএম ভোট হবে এমন কোন কথা নাই। নির্বাচনী তফসিলের আগেই ঘোষণা করা হয়। তবে বদলগাছী উপজেলার দু’টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে।

বদলগাছীর পাহাড়পুর ইউনিয়নের আরে এক চেয়ারম্যান পদপ্রার্থীর এই আবেদনের বিষয়ে বলেন, ইভিএম এ ভোট গ্রহন নিয়ে আমরাও দ্বিধাদন্দের মধ্যে রয়েছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930