IMG-LOGO

রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমরা রাস্তায় নেমেছি আপনাদের ঘরে গ্যাস-বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য’তানোরে মাটির দেয়াল ধসে গৃহবধুর মৃত্যুচিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন ফেরত দিল হাই কোর্টবাগমারায় আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি এমপি ডাঃ আব্দুল বারীরতানোরের কামারগাঁ ইউপিতে চেয়ারম্যান পদে সোহেল রানা সকলের দোয়া প্রার্থীবাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদপাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি রায়গঞ্জের কৃষকেরানয়াদিল্লিতে ছয় তলা মেসবাড়ি ধ্বংসস্তূপে আটকে আছে বহু শিক্ষার্থীসিংড়ায় এসএসসি ’৯৪ ব্যাচের বন্ধুদের মিলনমেলা, স্মৃতিচারণ ও নৌকা ভ্রমণএকশত পরিবারকে শুকনো খাবার দিলেন সংসদ সদস্যরাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা‘লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধনপুঠিয়ায় ৪ মাদকসেবী ও বিক্রেতা আটক
Home >> আইন-আদালত >> পল্টনে বোমা বিস্ফোরণ : নব্য জেএমবির চার সদস্য রিমান্ডে

পল্টনে বোমা বিস্ফোরণ : নব্য জেএমবির চার সদস্য রিমান্ডে

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেফতার নব্য জেএমবির স্লিপার সেলের চার সদস্যের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তারা হলেন-মামুন আল মোজাহিদ ওরফে সুমন (২৪), আল আমীন ওরফে আবু জিয়াদ (২৬), মোজাহিদুল ইসলাম ওরফে রোকন ওরফে আবু তারিক (২৪) ও সারোয়ার হোসেন রাহাত (২৩)।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় পল্টন থানা এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক আব্দুল্লাহ আল নজরুল। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমান প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উত্তরা আজমপুর এলাকা থেকে চার জঙ্গিকে গ্রেফতার করে সিটিটিসি।

গত ২৪ জুলাই রাত সাড়ে ৯টার সময় পল্টন মডেল থানার পুরানা পল্টন এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আইইডিতে ব্যবহৃত ইলেকট্রিক টেপ, জিআই পাইপের কনটেইনার, সার্কিটের অংশ, তারের অংশ বিশেষ, লোহার তৈরি বিয়ারিং ও বল, নাইন ভোল্ট ব্যাটারির অংশ বিশেষ উদ্ধার করা হয়। এ বিষয়ে পল্টন মডেল থানায় একটি মামলা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট সিলেট জেলায় কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ অপারেশন এলিগ্যান্ট বাইট পরিচালনা করে এ ঘটনায় জড়িত নব্য জেএমবির পাঁচজন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের দেয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় গতকাল উত্তরা আজমপুর এলাকা হতে এই চারজন নব্য জেএমবির সদস্যকে গ্রেফতার করা হয়। এ মামলার ঘটনায় ৯ জন নব্য জেএমবির সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

তদন্তে গ্রেফতারকৃতদের সঙ্গে ইতোপূর্বে গ্রেফতার শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামানের বিভিন্ন সিক্রেট কমিউনিকেশন অ্যাপের মাধ্যমে পল্টনে হামলার নির্দেশনা ও পরিকল্পনা বিষয়ক কথোপকথনের প্রমাণ পাওয়া যায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031