IMG-LOGO

সোমবার, ২০ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের আভাসনবম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, বিদ্যুৎ সরবরাহ ব্যহতমৎস্য প্রকল্পের আওতায় বাঘার ৪ চাষী পেলেন পোনা ও খাদ্য সহায়তাস্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর: মোশারফ হোসেনআর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনবাঘায় পদ্মার ক্যানেলে মহিষকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যুবাঘায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সাবেক মেয়র মুক্তার আলীসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১আর্জেন্টিনা জিতলে বিয়ে, এবার যা বললেন চিত্রনায়িকা পরীমনিস্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকিতানোরে রাস্তা উদ্বোধন ও উপকরণ বিতরণ‘গণমাধ্যমের তোষামোদী দেখতে না চাইলেও দেখতে হচ্ছে’চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইয়াবা ও বিপুল পরিমাণ চোলাই মদসহ আটক ৩তানোরে খাদ্য গুদামে তিন সিন্ডিকেটে ধান সংগ্রহ ও বরাদ্দের ধান বিক্রিদুর্গাপুরে নারীকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তিগোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ‘চরম অনিয়ম’স্থানীয়দের বাধা, সত্যতা স্বীকার প্রকৌশলীর
Home >> কৃষি >> পোরশায় পানির নিচে কৃষকের শত বিঘা জমির ধান

পোরশায় পানির নিচে কৃষকের শত বিঘা জমির ধান

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উপজেলার সীমান্ত এলাকায় পুনর্ভবা নদি ঘেঁষে কৃষকদের প্রায় শত বিঘা জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। উজান থেকে নেমে আসা ও ঢলের পানিতে সীমান্ত ঘেঁষা পুণর্ভবা নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ার ফলে জমির বোরো ধান তলিয়ে গেছে বলে জানাগেছে।

বিশেষ করে নিতপুর ও ছাওড় ইউনিয়নের পুনর্ভবা নদি এলাকার অনেক গ্রামের অসহায় কৃষককে তলিয়ে যাওয়া ধানের জমিতে গিয়ে ধান না নিয়ে ফিরিয়ে আসতে হয়েছে। অনেক কৃষককে আবার তলিয়ে যাওয়া ক্ষেতের ধান সংগ্রহ করতেও দেখা গেছে। এনিয়ে কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে।

সরেজমিনে সীমান্তবর্তী গ্রাম সুহাতি, নিতপুর, পশ্চিম দুয়ারপাল এলাকায় গিয়ে দেখা যায় ক্ষতিগ্রস্থ কৃষকরা অসহায়ের মত জমির দিকে ছুটছেন। পানিতে ক্ষতিগ্রস্থ এলাকাগুলি হচ্ছে পারঘাটি, রংসদা বীল, লিলমারি, মাটিকাটা বীল এলাকা। এলাকা গুলির ধান কেটে কৃষকরা পানির মধ্যেই স্তুপ করে রেখেছেন। এতে জমির ধান বেশীর ভাগ ন্ষ্ট হয়ে যাবে বলে তারা বলছেন।

নিতপুরের কৃষক নুরুল ইসলাম, জহির উদ্দিন, আকবর আলী জানান, বীলগুলিতে তারা কয়েক বিঘা জমিতে বোরো ধান লাগিয়েছিলেন। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে দেরি হওয়ায় দু-একদিনের মধ্যে উজান থেকে নেমে আসা ঢলের পানিতে তাদের এবং অসংখ্য কৃষকের জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। জমি থেকে কৃষকরা ধান কেটে ঘরে তুলতে পারেনি। কৃষকরা জমির ধান কেটেছিলেন হঠাৎ ঢলের পানিতে কাটা ধানগুলোও অনেক ভেসে চলে গেছে। দ্রুত বিলের পানি নেমে না গেলে কোন কৃষকই মাঠ থেকে ধান ঘরে তুলতে পারবেন না। এতে কৃষকরা মারাত্বক ক্ষতির সম্মুখিন হবে বলে তারা জানান।

নাহিদুল নামে এক কৃষক জানান, তার ৬-৭ বিঘা জমির ধান তলিয়ে গেছে এখন যতটুকু পাই ততটুকু সংগ্রহের চেষ্টা করছি বলে জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার জানান, ওই এলাকায় ১০ হেক্টর জমির ধান সম্পূর্ণ পানির নিচে রয়েছে। যদি পানি নেমে না যায় তাহলে কৃষকরা ক্ষতিগ্রস্থ হবেন। আর যদি দ্রæত পানি নেমে যায় তাহলে খুব বেশী ক্ষতি হবে বলে তিনি মনে করছেন না। তবে কৃষকগণ দুশ্চিন্তায় আছেন এটা নিশ্চিত বলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930