IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হতদরিদ্রের চাল আত্মসাত, ইউপি সদস্য পদ হারালেন সোহরাব হোসেনকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবনজয়েন্ট ফ্যামেলি প্রোপার্টিজ লিমিটেড ও হোটেল হকস ইন এর বিরোধ নিষ্পত্তিদাম কমল এলপি গ্যাসেরবাগমারায় রান্নাঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যুনিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনপোরশায় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম রোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির নবম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিতকোট স্টেশন দলীয় কার্যালয় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিতগোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাতানোরে যুবদল নেতার সরিষা মিলে তালা কেটে ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুটইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Home >> কৃষি >> বিশেষ নিউজ >> পোরশায় আমবাগানে মুকুলের সমারহ

পোরশায় আমবাগানে মুকুলের সমারহ

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : বরেন্দ্র এলাকা ক্ষ্যাত নওগাঁর পোরশায় মুকুলে মুকুলে ভরেগেছে আমবাগান। সারি সারি আমবাগান গুলি থেকে বের হচ্ছে মুকুলের মৌ-মৌ গন্ধ। যেদিকে তাকানো যাচ্ছে বাগানগুলোতে দেখা যাচ্ছে শুধু মুকুল আর মুকুল। গাছে গাছে ভরে আছে দৃশ্যমান সোনালী মুকুলের আভা। মুকুলের ভারে প্রতিটি আম গাছের মাথা নুয়ে পড়ার উপক্রম।

এর মধ্যে দেখা যাচ্ছে মৌমাছিরা যেন ব্যাস্ত মধু আহরণে। এত মুকুলের সমারোহ দেখে আম চাষীরাও খুশি। সোনালী স্বপ্নে যেন বিভোর বরেন্দ্র অঞ্চল ক্ষ্যাত এ উপজেলার আমচাষী আর বাগান মালিকরা। আবহাওয়া অনুকুলে থাকলে এবছর আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, নওগাঁ জেলার মধ্যে এ উপজেলায় সব চাইতে বেশি আম চাষ হচ্ছে। এবারে এ উপজেলায় আম চাষ হচ্ছে ১০হাজার ৫৫০হেক্টর জমিতে। হেক্টর প্রতি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ মেট্রিকটন। অর্থ্যাৎ উপজেলায় আমের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ২৬ হাজার ৬০০ মেট্রিক টন।

পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম জানান, পোরশায় প্রতি বছর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা বেড়েই চলেছে। এখানে উৎপাদিত আমের চাহিদা দেশে এবং দেশের বাইরে বেশ ভাল। এখানকার চাষিরা সবাই বানিজ্যিক ভিত্তিতে আমচাষ করছেন। ফলে তারা আম চাষে দক্ষ হওয়ায় আমের উৎপাদন ভাল হয়। আর চাষিরাও সে লক্ষ্যে কাজ করছেন।

তিনি আরো জানান, আবহাওয়া এখন পর্যন্ত ভাল রয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবছর পোরশায় আম উৎপাদন লক্ষ মাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031