IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
Home >> জাতীয় >> টপ নিউজ >> টাকা গণনার সময় ছিনতাইকারীর হানায় প্রাণ গেল ব্যবসায়ীর

টাকা গণনার সময় ছিনতাইকারীর হানায় প্রাণ গেল ব্যবসায়ীর

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরায় একটি ব্যাংকের এটিএম বুথের ভেতর টাকা তোলার সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম শরিফ উল্লাহ (৪৪)। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার মধুপুর গ্রামে।

শুক্রবার এই তথ্য নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোড ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলেন শরিফ উল্লাহ। বুথের ভেতর টাকা গণনার সময় মো. আব্দুস সামাদ (৩৮) নামে এক ছিনতাইকারী টাকা ছিনিয়ে নেওয়ার জন্য শরিফ উল্লাহকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে তিনি ওই বুথের ভেতরেই অচেতন হয়ে পড়েন।

পরে পুলিশ তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার সময় এক পর্যায়ে ওই বুথের সিকিউরিটি গার্ড ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই ছিনতাইকারী দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয়দের সহযোগিতায় ওই ছিনতাইকারীকে আটক করা হয়। রক্তাক্ত ছোরাটি জব্দ করা হয়েছে।

নিহত শরিফ উল্লাহ পেশায় টাইলস ব্যবসায়ী। উত্তরা অবস্থিত জাকিয়া টাইলস গ্যালারি অ্যান্ড স্যানিটারি নামে তাদের একটি পারিবারিক প্রতিষ্ঠান আছে।

সেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে অন্যান্য কাজ শেষ করে টঙ্গীর বাসায় যাওয়ার সময় ওই বুথের ভেতরেই এই ঘটনাটি ঘটে।

আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31