IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> জাতীয় >> টপ নিউজ >> করোনায় স্থগিত হলো লালন অনুষ্ঠান

করোনায় স্থগিত হলো লালন অনুষ্ঠান

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতির কারণে এবার ১ কার্তিক কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহ আখড়াবাড়ি প্রাঙ্গণে বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩০তম তিরোধান দিবসের সব অনুষ্ঠান স্থগিত করেছে জেলা প্রশাসন।

রোববার বিকেলে লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। জেলা প্রশাসকের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বিদ্যমান করোনা পরিস্থিতির কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সব ধরনের সভাসমাবেশ বন্ধ রয়েছে। কুষ্টিয়ায় এ পর্যন্ত ৭১ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন এবং বিপুলসংখ্যক মানুষ আক্রান্ত অবস্থায় আছেন। আশঙ্কা করা হচ্ছে, বড় ধরনের গণজমায়েত করা হলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে। তাই সরকারি সিদ্ধান্ত মোতাবেক কুষ্টিয়ায় সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ রয়েছে।

জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, গত ১৪ সেপ্টেম্বর লালন একাডেমির অ্যাডহক কমিটির কার্যকরী সংসদের সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সিদ্ধান্ত মোতাবেক লালনভক্তদের জানানো যাচ্ছে যে দেশের করোনা মহামারি বিবেচনা করে এবং সরকারের করোনা সতর্কীকরণ নিয়মাবলি অনুসরণ করে আগামী ১ কার্তিক ফকির লালন শাহের ১৩০তম তিরোধান দিবস পালন (লালন মেলা, আলোচনা সভা এবং লালনসংগীতানুষ্ঠান আয়োজন) করা সম্ভব হচ্ছে না।

jagonews24

অনুষ্ঠান না হওয়ায় জেলা প্রশাসক আসলাম হোসেন লালনভক্তদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন। তিনি ১ কার্তিক (১৬ অক্টোবর) আখড়াবাড়িতে লালন ভক্তঅনুসারীদের না আসার জন্য বিনীত অনুরোধ জানান এবং তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় পুলিশ সুপার তানভীর আরাফাত বলেন, লালনের প্রতি গভীর ভালোবাসা থাকার পরও আমরা তিরোধান দিবসের অনুষ্ঠান আয়োজন করতে পারছি না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামীতে আরও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠান আয়োজন করব। এজন্য তিনি সব লালন ভক্ত, সাধক ও গুণীজনদের সহযোগিতা কামনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31