IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> সৌদির গণহত্যা বিনা শাস্তিতে পার পাবে না : সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল

সৌদির গণহত্যা বিনা শাস্তিতে পার পাবে না : সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল

ধূমকেতু নিউজ ডেস্ক : ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল বলেছে, সৌদি আরব সর্বশেষ যে গণহত্যা চালিয়েছে তাতে তারা বিনা শাস্তিতে পারবে না। একই সঙ্গে ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন আরব জোটের এই হত্যাযজ্ঞের বিষয়ে আন্তর্জাতিক সমাজের নীরবতার কঠোর নিন্দা জানানো হয়েছে।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, শুক্রবার ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, যারা এই গণহত্যার সময় নীরবতা পালন করছে তারা যেন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে হামলার সময় চিৎকার না করে।

ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, দেশের টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের ওপর হামলা করার মানে হচ্ছে- তারা আরো বর্বরতা চালাবে এবং এই খবর যাতে গণমাধ্যমে প্রকাশ না হয় সে জন্য তারা তাদের মিত্র ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার মতো টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের ওপর হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এ ধরনের হত্যাযজ্ঞ সত্ত্বেও সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত আগের মতোই ব্যর্থ হবে। পাশাপাশি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ওপর ইয়েমেনে সামরিক বাহিনী এবং হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা সর্বশক্তি নিয়োগ করে তাদের অপরাধযজ্ঞের জবাব দেবে।

সৌদি আরব এবং তার মিত্ররা গতকাল দিনের প্রথমভাগে সা’দা এবং হুদাইদা শহরে বিমান থেকে ব্যাপক বোমাবর্ষণ করেছে। এর মধ্যে সা’দা শহরে শুধুমাত্র একটি হামলায় ৭৬ জন নিহত এবং ১৪০ জন আহত হয়েছেন। এই হামলার বিরুদ্ধে রাজধানী সানাসহ বিভিন্ন শহরে লোকজন বিক্ষোভ করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31