IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘মাথাটা গরম হয়ে গিয়েছিল’

‘মাথাটা গরম হয়ে গিয়েছিল’

ধূমকেতু নিউজ ডেস্ক : উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে তাঁকে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানালেন প্রিয়াঙ্কা গান্ধী।

শুক্রবার সাংবাদিক বৈঠকে এ সংক্রান্ত একটি প্রশ্নে প্রিয়াঙ্কার উত্তরের পর জল্পনা ছড়িয়ে পড়ে, তিনিই বিধানসভা ভোটে কংগ্রেসের পক্ষে মুখ্যমন্ত্রীত্বের দাবিদার। শনিবার সেই মন্তব্যের ব্যাখ্যা দিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘‘উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মুখ আমি, এ কথা বোঝাতে চাইনি। লাগাতার প্রশ্নে মেজাজ হারিয়েছিলাম। উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী-মুখ এখনও ঠিক হয়নি।’’

শুক্রবার লখনউয়ে কংগ্রেসের পক্ষে কর্মসংস্থানের পরিকল্পনার রূপরেখা নির্ধারণ করে ইস্তেহার প্রকাশ এবং সাংবাদিক বৈঠকের কর্মসূচি ছিল। সেখানে প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রী পদের জন্য কংগ্রেসের মুখ কে?

উত্তরে তিনি বলেন, ‘‘আপনি কি অন্য কোনও মুখ দেখতে পাচ্ছেন?’’

কংগ্রেস নেত্রীর এই কথাতেই জল্পনা ছড়িয়ে পড়ে। প্রশ্ন ওঠে তা হলে তিনিই কি উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ?

ভাই রাহুল গান্ধীকে পাশে বসিয়ে শুক্রবারই মুচকি হেসে প্রিয়াঙ্কা গান্ধী ‘ইঙ্গিত’ দিয়েছিলেন যে উত্তরপ্রদেশে কংগ্রেসের পদ প্রার্থী তিনি। তবে সেই ‘ইঙ্গিতবহ হাসি’র কয়েক ঘণ্টা পরই সুর বদল করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

সংবাদ সংস্থা এএআইকে দেওয়া এক সাক্ষাতকারে প্রিয়াঙ্কা বলেন, “আমি এটা বলছি না যে আমি একমাত্র মুখ। তবে আপনারা বারবার একই প্রশ্ন করেন, তাই আমিও একটু বাড়িয়ে বলেছিলাম।”

সূত্র: আনন্দবাজার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31