IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘ক্ষেপণাস্ত্র হামলা চলছে ইউক্রেনে’

‘ক্ষেপণাস্ত্র হামলা চলছে ইউক্রেনে’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের অবকাঠামো ও সীমান্তরক্ষীদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চলছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায় এমন তথ্য।

ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই ঘোষণার পরই ইউক্রেনে কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি।

তিনি বলেন, ইউক্রেনের অবকাঠামো ও সীমান্তরক্ষীদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার হামলার প্রেক্ষিতে ইউক্রেনে সামরিক শাসন জারি করার আহ্বানও জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছিলেন, ইউক্রেনে হামলার অনুমোদন দিয়েছে রাশিয়া। ইউক্রেন আক্রমণের মধ্য দিয়ে তারা আগামী দিনগুলোয় ইউরোপে একটি বড় যুদ্ধের সূচনা করতে পারে।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও এএফপির খবরেও ইউক্রেনে পাঁচটি বিস্ফোরণের কথা জানানো হয়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালানোর কথা স্বীকার করলেও নির্দিষ্ট কোনো শহরের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনের বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে আক্রমণ পরিচালনা করছে তারা।

এদিকে ন্যাটো মহাসচিব জেনস স্টোলেনবার্গ ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ার এই হামলার নিন্দা জানিয়েছেন। এক টুইটবার্তায় ন্যাটো মহাসচিব বলেন, রাশিয়ার হামলার জন্য ইউক্রেনের মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের যেমন লঙ্ঘন, ইউরো-আটলান্টিক অঞ্চলের নিরাপত্তার জন্যও তেমন হুমকি। ন্যাটোভুক্ত মিত্র দেশগুলো রাশিয়ার হামলা নিয়ে আলোচনায় বসবে বলেও জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31