IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলল মিয়ানমার

রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলল মিয়ানমার

ধূমকেতু নিউজ ডেস্ক : রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর চালানোর সহিংসতা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের শামিল বলে বাইডেন প্রশাসন আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তে পৌঁছেছে।

তবে রোহিঙ্গাদের ওপর গণহত্যার বিষয়ে বাইডেন প্রশাসনের বক্তব্যের প্রতিবাদ
জানিয়েছে মিয়ানমার। বিবৃতিতে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমান জনগোষ্ঠীকে আবারও ‘বাঙালি’ হিসেবে অভিহিত করেছে মিয়ানমার।
মঙ্গলবার সন্ধ্যায় মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ফেসবুকে গণহত্যার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে লিখেছে, গণহত্যাবিষয়ক সনদের অন্যতম পক্ষ হিসেবে জাতিসংঘের সনদসহ সংশ্লিষ্ট সব ধরনের বাধ্যবাধকতা পূরণে মিয়ানমার বদ্ধপরিকর। মিয়ানমার এখন পর্যন্ত কোনো ধরনের গণহত্যার কর্মকাণ্ডে যুক্ত হয়নি। তা ছাড়া জাতি, ধর্ম কিংবা অন্য কোনো গোষ্ঠীকে পুরোপুরি কিংবা আংশিকভাবে গুঁড়িয়ে দেওয়ার কোনো কর্মকাণ্ডে মিয়ানমার যুক্ত হয়নি।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার বিবৃতিতে যা তুলে ধরেছেন, তা বাস্তবতা থেকে অনেক দূরে। তার বর্ণনায় যা উঠে এসেছে, তা অবিশ্বস্ত সূত্র এবং যাচাই না করেই প্রচারিত ঢালাও মন্তব্য। তাই মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোরভাবে তার ওই বিবৃতি প্রত্যাখ্যানের দাবি জানিয়েছে। তারা বলেছে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর হামলার মাধ্যমে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমান জনগোষ্ঠীকে ধ্বংস করার স্পষ্ট অভিপ্রায় ছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31