IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতে ‘অগ্নিপথ’ প্রকল্প ঘিরে বিক্ষোভ,রেলের ক্ষতি ২০০ কোটি

ভারতে ‘অগ্নিপথ’ প্রকল্প ঘিরে বিক্ষোভ,রেলের ক্ষতি ২০০ কোটি

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে ‘অগ্নিপথ’ প্রকল্পের অধীনে নতুন পদ্ধতিতে সেনাবাহিনীতে লোক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে বিক্ষোভ এখনো অব্যাহত রয়েছে বিহার, তেলেঙ্গানাসহ ১৩টি রাজ্যে। সবচেয়ে ভয়ানক পরিস্থিতি বিহার ও উত্তরপ্রদেশের। রেল কর্তৃপক্ষ বলছে, শুধু বিহারেই বিক্ষোভকারীদের তাণ্ডবে রেলের ক্ষতি হয়েছে ২০০ কোটি রুপির সম্পত্তি।

ভারতের কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প ঘোষণার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে বিহার রাজ্যে। বক্সার, নওয়াদা, ছপরা, বেগুসরাই, আরা, মুঙ্গের, জেহানাবাদের মতো এলাকাজুড়ে শুরু হয় বিক্ষোভ। রেলের পাশাপাশি অবরোধ করা হয় জাতীয় সড়কও। টায়ার জ্বালানো, পাথর ছোড়া, গাড়ি ও ট্রেন ভাঙচুরের মতো ঘটনাও ঘটে। বৃহস্পতিবার ছপরায় একটি ট্রেনে আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা।

দানাপুর রেল ডিভিশনের ডিআরএম প্রভাত কুমার জানিয়েছেন, ট্রেনের ৫০টি কামরা ও পাঁচটি ইঞ্জিন পুরোপুরি ভস্মীভূত হয়েছে। স্টেশন চত্বর ও অফিসে ভাঙচুর চালানো হয়েছে। সব মিলিয়ে শুধু বিহারেই রেলের ক্ষতি হয়েছে ২০০ কোটি রুপির সম্পত্তি।

শনিবার সকালেও বিহারের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ হয়। রেল, সড়কপথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বিভিন্ন এলাকায়।

দানাপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিনব ধীমান জানিয়েছেন, যারা এই ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনায় জড়িত ছিলেন, তাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ৮০ জন চিহ্নিত করেছে পুলিশ।

অন্যদিকে, পাটনা থেকে ৩০ কিলোমিটার দূরে তারেগ্না রেলস্টেশনে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। বেশ কয়েকটি মোটরবাইকও জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা। জেহানাবাদ থেকে ১২ জন বিক্ষোভকারীকে শনিবার গ্রেফতার করে রাজ্য পুলিশ। মুঙ্গেরের তারাপুর সুলতানগঞ্জে বিক্ষোভকারীরা বিডিওর গাড়ি পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিক্ষোভের জেরে সরকার নিয়োগে বয়স সীমা করেছে ২১ থেকে ২৩ বছর। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় যে ‘অগ্নিপথ’ প্রকল্পের আওতায় সাড়ে ১৭ থেকে ২১ বছর বয়সের নারী-পুরুষেরা চার বছরের জন্য সেনা, বিমান ও নৌবাহিনীতে চাকরি পাবেন। তাদের মূলত প্রশিক্ষণ দেওয়া হবে। এ সময় তাদের প্রতি মাসে ৩০ থেকে ৪০ হাজার রুপি বেতন এবং ৪ বছর পর ১১ থেকে ১২ লাখ রুপি এককালীন অর্থ দেওয়া হবে। কিন্তু ২৫ শতাংশের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত তরুণের চাকরি স্থায়ী করা হবে না। সরকারের এ ঘোষণা আসার পর প্রকল্পের বিরোধিতা করে ভারতের বিভিন্ন রাজ্যে তুমুল বিক্ষোভ শুরু হয়।

সূত্র: আনন্দবাজার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31