IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> কে এই নাদিম জাহাবী?

কে এই নাদিম জাহাবী?

ধূমকেতু নিউজ ডেস্ক : নতুন অর্থমন্ত্রীর নাম ঘোষণা করেছে যুক্তরাজ্য। অর্থমন্ত্রী ঋষি সুনাক পদত্যাগপত্র জমা দেওয়ার পর নাদিম জাহাবীকে তার স্থলাভিষিক্ত করা হয়।

স্থানীয় সময় মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন দেশটির অর্থমন্ত্রী ঋষি সুনাক। এরপরই এই সিদ্ধান্ত নেয় বরিস জনসন সরকার। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কে এই নাদিম জাহাবী?

নাদিম জাহাবী ইরাকি বংশোদ্ভূত। তিনি দেশটির শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি স্ট্রাটফোর্ড-অন-অ্যাভন সংসদীয় আসন থেকে নির্বাচিত এমপি।

জানা গেছে, ইরাকের কুর্দিস্তানে জন্ম নাদিম জাহাবীর। ১৯৭৮ সালে মাত্র নয় বছর বয়সে পরিবারের সাথে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। ইরাকে তখন সাদ্দাম হোসেনে শাসন চলছিল।

তখন তার শিক্ষকরা জাহাবীর বাবা-মাকে সতর্ক করে দিয়েছিলেন যে তিনি প্রাথমিকভাবে ইংরেজি বলতে সমস্যায় ভুগবেন।

যুক্তরাজ্যে এসে পড়াশোনা শেষে ব্যবসা করছিলেন নাদিম। তিনি মার্কস এবং স্পেন্সারসহ বিভিন্ন খুচরা বিক্রেতাদের কাছে টি-শার্ট এবং টেলিটুবিস পণ্য বিক্রি করতেন। পরে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি ঔপন্যাসিক এবং সাবেক টোরি এমপি জেফরি আর্চারের উপদেষ্টা ছিলেন।

২০১০ সালে স্ট্রাটফোর্ড-অন-অ্যাভন থেকে কনজারভেটিভ দলের হয়ে প্রথমবার এমপি নির্বাচিত হন তিনি।

শিক্ষা ও বাণিজ্য বিভাগে জুনিয়র মন্ত্রী পদে কাজ করার পর, তিনি ২০২০ সালে কোভিড-১৯ ভ্যাকসিন রোলআউটের দায়িত্বে নিযুক্ত হন। ২০২১ সালে বরিস জনসন তাকে শিক্ষা মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় নিযুক্ত করেন। ঋষি সুনাকের পদত্যাগের এবার তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন জনসন। সূত্র: দ্য গার্ডিয়ান, ইন্ডিয়ান এক্সপ্রেস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31