IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> অল্পের জন্য রক্ষা পেল পাকিস্তানের দুই বিমান

অল্পের জন্য রক্ষা পেল পাকিস্তানের দুই বিমান

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের আকাশে অল্পের জন্য সংঘর্ষের হাত থেকে রক্ষা পেয়েছে বিপরীতমুখী দুটি পাকিস্তানি যাত্রীবাহী বিমান।

তবে গত ২৪ জুলাইর ওই ঘটনায় ইরানকে দায়ী করে পাকিস্তান যে বিবৃতি দিয়েছে তাতে দুঃখ প্রকাশ করেছে তেহরান। খবর ইরনার।

তারা বলেছে, পাকিস্তানের দু’টি বিমানের একটির পাইলটের ভুল সিদ্ধান্তের কারণে মধ্য আকাশে একটি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল।

ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সভাপতি মোহাম্মাদ মোহাম্মাদি-বাখশ বলেছেন, একজন পাকিস্তানি পাইলট অনুমোদন ছাড়া তার বিমানটিকে হঠাৎ করে বিপজ্জনক উচ্চতায় নামিয়ে আনলে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছিল।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা পিআইএ’র একজন কর্মকর্তা এ ব্যাপারে ইরানের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তাকে ‘অপেশাদার’ আখ্যায়তি করেন মোহাম্মাদি-বাখশ।

পিআইএ’র কর্মকর্তা ওই ঘটনার জন্য ইরানের এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের মানবীয় ভুলকে দায়ী করেছিলেন।

মোহাম্মাদি-বাখশ বলেন, পিআইএ’র পেশোয়ারগামী একটি বিমানের পাইলট ইরানের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে পাঠানো বার্তাকে ভুল বুঝে তার বিমানটিকে হঠাৎ করে কয়েকশ ফুট নীচে নামিয়ে আনেন।

তিনি তার বিমানকে যে উচ্চতায় নামিয়ে আনেন সেই উচ্চতা দিয়ে ওই মুহূর্তে পিআইএ’র দুবাইগামী আরেকটি বিমান উল্টো দিক দিয়ে আসছিল।

ইরানের এই কর্মকর্তা আরও বলেন, আমাদের এয়ারস্পেস কন্ট্রোল সেন্টারের সঙ্গে পেশোয়ারগামী বিমানের পাইলটের কথোপকথনের অডিও রেকর্ড এবং এর লিখিত ট্রান্সক্রিপ্ট আমার হাতে রয়েছে।

ওই পাইলট কন্ট্রোলারের দিকনির্দেশনা বুঝতে ভুল করেন এবং ক্লিয়ারেন্স ছাড়াই তার বিমানের উচ্চতা মারাত্মকভাবে কমিয়ে আনেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31