IMG-LOGO

রবিবার, ৩১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মিজানুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেণ্টের উদ্বোধন করেন ভূমি মন্ত্রী মিনু৬ হাজার ১৭৫ বাংলাদেশি হজ শেষে দেশে ফিরলেনবাগমারায় অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একজনকে কারাদণ্ড‘জামায়াত করে হাদিয়াবাজি, আরবি শব্দ দিয়ে চাঁদাবাজি ঢাকার চেষ্টা’সিংড়ায় কৃষিজমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানারাজশাহী কলেজ অ্যালামনাস ওকৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০ভারতে পাঁচতলা ভবন ধস, ১২ জীবিত উদ্ধার‘অপরাধী যত প্রভাবশালীই হোক কোনো ছাড় নয়’খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুলরহনপুরে হয়ে গেল এবিয়ান ফুটবল ফেস্টিবলরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০এবার হজে গিয়ে ৩৭ বাংলাদেশি মারা গেছেন‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি’পিএসজির বিজয়-উন্মাদনা রূপ নিল সহিংসতায়
Home >> টপ নিউজ >> প্রবাস >> ক্রিমিয়ায় বিমান ঘাঁটিতে বিস্ফোরণে ৭ রুশ বিমান বিধ্বস্ত

ক্রিমিয়ায় বিমান ঘাঁটিতে বিস্ফোরণে ৭ রুশ বিমান বিধ্বস্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার অধিভুক্ত ক্রিমিয়ার একটি বিমান ঘাঁটিতে বিস্ফোরণে ধ্বংস হয়েছে সাত রুশ যুদ্ধবিমান। প্ল্যানেট ল্যাবসের নতুন স্যাটেলাইট ইমেজে উঠে এসেছে এমন তথ্য।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ওই বিস্ফোরণের দায় প্রকাশ্যে স্বীকার করেনি ইউক্রেনীয় কর্মকর্তারা। তবে বিস্ফোরণের কারণ নিয়ে রুশ বর্ণনাকে উপহাস করেছেন তারা। রাশিয়ার দাবি সাকি বিমান ঘাঁটির গোলাবারুদে আগুন ধরে এ বিস্ফোরণ ঘটে।

মঙ্গলবারের ওই বিস্ফোরণ ইউক্রেনীয় হামলায় ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে রাশিয়া হামলা হওয়ার কথা কিংবা বিমান ক্ষতিগ্রস্থ হওয়ার কথা অস্বীকার করেছে।

এদিকে একটি স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, সাকি বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি ফাইটার জেট বসে আছে। বিস্ফোরণের পর ১০ আগস্টের স্যাটেলাইট ছবিতে দেখা যায়, অন্তত সাতটি ফাইটার জেটের পুড়ে যাওয়ার চিত্র।

ক্রিমিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণে একজন নিহত এবং অন্তত নয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর দেয়া ভিডিও বার্তায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফের ক্রিমিয়া উপকূল দখলে নেয়ার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, ইউক্রেন এবং পুরো স্বাধীন ইউরোপের বিরুদ্ধে রাশিয়ার এই যুদ্ধ শুরু হয় ক্রিমিয়া দিয়ে এবং আর তা শেষ করতে হবে ক্রিমিয়া দিয়ে – এর স্বাধীনতার মধ্য দিয়ে।

২০১৪ সালে পুরো ক্রিমিয়া উপকূল ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয় রাশিয়া। তবে বেশির ভাগ দেশ এ দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি। ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়ার সেনাদের চলাচল ও রসদ সরবরাহে ক্রিমিয়াকে অন্যতম রুট ও কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। অনেক ইউক্রেনীয় মনে করেন, ক্রিমিয়ার ঘটনার মধ্য দিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ