IMG-LOGO

মঙ্গলবার, ২৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্রোহী কবির ১২৭তম জন্মদিনের স্মরণেআসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহীর সিটি হাট পরিদর্শন করলেন পুলিশ কমিশনারগন্ধ ভাদালী পাতার বড়ালিবিয়া থেকে আরও ১৭০ বাংলাদেশি দেশে ফিরলেন‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা’“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী”আমি বাড়ি আসছি মা, তোমাদের সঙ্গে ঈদ করবোনিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩হাম ও উপসর্গে নিয়ে ১৭ জনের মৃত্যুমহাদেবপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহসড়ক দূর্ঘটনায় নিহত ২পোরশায় দুস্থ ও গরিবদের মাঝে আর্থিক সহায়তা বিতরণপ্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসকটাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০জন মান্দারনিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ
Home >> টপ নিউজ >> প্রবাস >> চীনকে ভারতের কড়া বার্তা

চীনকে ভারতের কড়া বার্তা

ধূমকেতু নিউজ ডেস্ক : সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও সন্ত্রাসবাদীদের কালো তালিকাভূক্ত করার প্রস্তাব স্থগিত করে দেওয়ার বিষয়ে চীনের যে চিরায়ত অভ্যাস, অবশ্যই তা বদলাতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ।

গত মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের কিছু সন্ত্রাসীর নামের তালিকা উত্থাপন করে ভারত। যুক্তরাষ্ট্র ওই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও বিপক্ষে অবস্থান নেয় বেইজিং। ফলে প্রস্তাবটি স্থগিত হওয়ার পর এমন প্রতিক্রিয়া দেন ভারতের এই প্রতিনিধি।

জি৫নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে- এদিন চীনের সভাপতিত্বে হওয়া ওই সম্মেলেনে বেজিংকে কটাক্ষ করে ভারত জানিয়েছে, ‘নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রমাণসহ বিশ্বের কুখ্যাত সন্ত্রাসবাদীদের কালো তালিকাভুক্ত করার যে তথ্য ও প্রমাণ জমা দেওয়া হয়েছিল, তা স্থগিত করার বিষয়টি ন্যক্কারজনক। সন্ত্রাস মোকাবিলায় কোনও দ্বিমত থাকা উচিৎ নয়।’

ভারতের নব নির্বাচিত প্রতিনিধ রুচিরা কম্বোজ বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে আরও বেশি স্বচ্ছ হতে হবে। পাশাপাশি কোনও প্রস্তাব স্থগিত করা হলে তার জবাবদিহি করারও ব্যবস্থা করতে হবে।’

রুচিরা কম্বোজ বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিচারিতা এবং ক্রমাগত রাজনীতিকরণ ‘নিষেধাজ্ঞা ব্যবস্থা’র বিশ্বাসযোগ্যতাকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে গেছে। আমরা আশাকরি- নিরাপত্তা পরিষদের সকল সদস্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে।’

পাকিস্তানের প্রতি চীনের একচেটিয়া সমর্থনকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘আমাদের উচিত সন্ত্রাসবাদকে প্রশয় দেওয়া থেকে বিরত থাকা। কিছু শক্তি নিজেদের সুবিধার জন্য সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে, তাদের কোনওভাবেই সমর্থন করা উচিত নয়।’

উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবাদ দমন কমিটির বর্তমান সভাপতি ভারত। সন্ত্রাসবাদ মোকাবিলায় নিরাপত্তা পরিষদে ভারতের এই অবস্থান মূলত চীন ও পাকিস্তানের উদ্দেশে ‘কঠিন বার্তা’ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news