IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় আতিকুর হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

মান্দায় আতিকুর হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আতিকুর রহমান (৩৫) নামে একব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

নিহতের ছোটভাই রুবেল মাহমুদ বাদী হয়ে শনিবার (২৭ আগস্ট) সকালে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

নিহত আতিকুর রহমান কুসুম্বা ইউনিয়নের হাজীগোবিন্দপুর বালকাপাড়া গ্রামের মোজাহার আলী মণ্ডলের ছেলে। শুক্রবার রাত পৌণে ৮ টার দিকে দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করেন বাজারের সন্ত্রাসী গ্রুপের সদস্যরা।

হামলায় কুসুম্বা ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইনুল হকসহ (৪৫) একই গ্রামের জিল্লুর রহমান (৩৫) ও আনোয়ার হোসেন (২৮) আহত হন। এদের মধ্যে আইনুল হক ও জিল্লুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় মেহেদী হাসান পাইলট (৩০), তাঁর বাবা আব্দুল মজিদ (৬০) ও রায়হানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলার প্রধান আসামি মেহেদী হাসান পাইলট পুলিশ পাহারায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে দেলুয়াবাড়ি বাজারের প্রতিবন্ধী স্কুলের সামনে দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাকে কেন্দ্র করে অজ্ঞাত মোটরসাইকেলের চালককে মারধর করেন দেলুয়াবাড়ি বাজারের সন্ত্রাসী গ্রুপের সদস্যরা। এসময় হাজীগোবিন্দপুর বালকাপাড়া গ্রামের রুবেল মাহমুদ বাধা দিলে তাঁকেও মারধর করেন সন্ত্রাসীরা।

ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (২৬ আগস্ট) রাত পৌণে ৮টার দিকে দেলুয়াবাড়ি বাজারের মুরগিপট্টি এলাকায় বাজারের সন্ত্রাসী গ্রুপের নেতা পাইলটের নেতৃত্বে ২০-২৫ জন যুবক সংঘবদ্ধ হয়ে রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে রুবেল মাহমুদের বড়ভাই আতিকুর রহমানের ওপর অতর্কিত হামলা করেন।

এসময় আতিকুর রহমানকে রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইনুল হক, বালাকাপাড়া গ্রামের জিল্লুর রহমান ও আনোয়ার হোসেনকে কুপিয়ে জখম করা হয়। পরে আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, আতিকুর রহমান নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ মামলার প্রধান আসামি পাইলট পুলিশ হেফাজতে রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31