IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> কলম্বিয়ায় পুলিশের গাড়িতে বিস্ফোরক হামলায় নিহত ৮

কলম্বিয়ায় পুলিশের গাড়িতে বিস্ফোরক হামলায় নিহত ৮

ধূমকেতু নিউজ ডেস্ক : দক্ষিণ-পশ্চিম কলম্বিয়ায় পুলিশের গাড়িতে বিস্ফোরক হামলায় আট পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) দেশটির পশ্চিমের সান লুইস অঞ্চলের হুইলা বিভাগের একটি গ্রামীণ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে পুলিশের একজন মুখপাত্র বলেন, “এটি পুলিশ টহলের বিরুদ্ধে একটি আক্রমণ ছিল এবং মনে হচ্ছে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, কর্মকর্তারা যে গাড়িটিতে ভ্রমণ করছিলেন সেটি চলন্ত অবস্থায় বিস্ফোরণ ঘটানো হলে তারা মারা যান।

তবে এ হামলার সঙ্গে কারা জড়িত অর্থাৎ হামলাকারীদের নাম উল্লেখ করেননি প্রেসিডেন্ট পেট্রো।

দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এক টুইট বার্তায় এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে নিহত পুলিশ কর্মকর্তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান তিনি।

গত আগস্টের শুরুতে কলম্বিয়ার প্রথম বামপন্থি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন গুস্তাভো পেট্রো। তিনি সামাজিক-অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে নিজের শক্ত অবস্থানের পাশাপাশি রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা ও মাদকবিরোধী ‘ব্যর্থ’ যুদ্ধের অবসানের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

দায়িত্ব নেওয়ার পর, পেট্রো ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) এর সঙ্গে আবার আলোচনা শুরু করেছে, যা কলম্বিয়ায় সক্রিয় সর্বশেষ সংগঠিত গেরিলা গ্রুপ হিসাবে স্বীকৃত।

তবে বামপন্থিদের সরকার গঠনের এক মাস যেতে না যেতেই দেশটিতে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটলো।

টুইটারে পেট্রো বলেছেন, ‘এসব হামলা দেশে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে স্পষ্ট অন্তর্ঘাত। আমি কর্তৃপক্ষকে এ ঘটনা তদন্তের জন্য সরেজমিনে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছি।’

দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ বলছে, এফএআরসি বিদ্রোহীদের তথাকথিত ভিন্ন মতাদর্শীরা এ অঞ্চলে সক্রিয় রয়েছে।
সূত্র: এনডিটিভি, বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31