IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইসরাইলে হামলা চালাতে বিশেষ ড্রোন বানালো ইরান

ইসরাইলে হামলা চালাতে বিশেষ ড্রোন বানালো ইরান

ধূমকেতু নিউজ ডেস্ক : রোববার ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা কিয়েমার্স হায়দারি দাবি করেছেন, ইসরাইলের তেল আবিব এবং হাইফা শহরে হামলা চালানোর জন্য ‘আরশ-২’ নামে বিশেষ ড্রোন তৈরি করেছে ইরান।

ইরানিয়ান গ্রাউন্ড ফোর্সের কর্মকর্তা কিয়েমার্স হায়দারি এ ব্যাপারে বলেন, আমরা তেল আবিব ও হাইফার জন্য এ বিশেষ ড্রোনটি তৈরি করেছি। এটি একটি ইউনিক ড্রোন এই কাজের জন্য এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তী প্রশিক্ষণে ইরান এ ড্রোন উন্মোচন করবে।

ইসরাইলকে কোনো দেশ হিসেবে স্বীকার করে না ইরান। এমনকি ইসরাইল নামে কোনো শব্দও ব্যবহার করে না তারা। এ বদলে তারা বলেছে তেল আবিব শহর ও হাইফায় হামলা চালানোর জন্য ড্রোন তৈরি করা হয়েছে।

এদিকে ইরানের সঙ্গে কয়েকদিন ধরে ২০১৫ সালের পারমাণবিক চুক্তিটি পুনরায় সম্পাদন করার চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো। কিন্তু ইসরাইল এর বিরোধীতা করছে।

ইসরাইলের দাবি পারমাণবিক চুক্তি হলে ইরানের ওপর নিষেধাজ্ঞা ওঠে যাবে। এতে করে বিভিন্ন দেশে আটকে থাকা তাদের অর্থও ছাড় হয়ে যাবে। যা দিয়ে ইরান আরও শক্তিশালী অস্ত্র তৈরি করবে।

তবে পশ্চিমা দেশগুলোই এখন দাবি করছে, পুনরায় পারমাণবিক চুক্তিটি করার কোনো ইচ্ছা ইরানের হয়ত নেই।

সূত্র: আল আরাবিয়া

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31