IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ড্রোন ইস্যুতে ইরান চ্যালেঞ্জ দিল ইউক্রেনকে

ড্রোন ইস্যুতে ইরান চ্যালেঞ্জ দিল ইউক্রেনকে

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে ইরান। সম্প্রতি এমন অভিযোগ উঠেছে পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে। এ ছাড়া ইউক্রেনও প্রায়ই অভিযোগ করছে ইরানি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা করছে রাশিয়া।

এবার বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ জানাল ইরান। যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে কমব্যাট ড্রোন সরবরাহের অভিযোগ নাকচ করে দিয়ে তেহরান বলেছে, কিয়েভের কাছে এ সংক্রান্ত কোনো প্রমাণ থাকলে তা যেন সরবরাহ করে।

বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গর্ডান গার্লিক র‍্যাডম্যানের সঙ্গে এক টেলিফোনালাপে ইউক্রেনের প্রতি ওই চ্যালেঞ্জ ছুড়ে দেন।

তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার সংক্রান্ত যে কোনো প্রমাণ তুলে ধরার জন্য আমরা কিয়েভের প্রতি আহ্বান জানিয়েছি।

ইউক্রেনে ও আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো দাবি করছে, ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়ার হাতে অন্যান্য সমরাস্ত্রের সঙ্গে কমব্যাট ড্রোন তুলে দিয়েছে ইরান। দৃশ্যত ওই বিষয়ে কথা বলার জন্য বিশেষ করে তেহরানকে মস্কোর হাতে আর ড্রোন তুলে না দিতে অনুরোধ করার জন্য ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তার ইরানি সমকক্ষকে টেলিফোন করেন।

এ সময় আব্দুল্লাহিয়ান আরও বলেন, আমরা যুদ্ধের উভয় পক্ষের কাছে যে কোনো ধরনের সমরাস্ত্র তুলে দেওয়ার বিরোধিতা করে এসেছি।

এ সময় মস্কোর সঙ্গে তেহরানের বহু বছরের সামরিক সহযোগিতার কথা স্বীকার করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে তিনি একথাও বলেন, ইরান শুরু থেকে রাশিয়ার ইউক্রেন অভিযানের বিরোধিতা করে এসেছে এবং মস্কোকে কোনো অস্ত্র সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে।

এর আগে মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানিও ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন সরবরাহের অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে নাকচ করে দিয়েছিলেন। সূত্র: প্রেসটিভি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31