ধূমকেতু নিউজ ডেস্ক : সিরিয়ার পূর্বাঞ্চলে একটি সন্ত্রাসী হামলায় অন্তত তেল শোধনাগারের ১০ জন শ্রমিক নিহত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, কুর্দি নেতৃত্বাধীন বাহিনী আইএসআইএল (আইএসআইএস)-এর বিরুদ্ধে আক্রমণ ঘোষণার একদিন পর শুক্রবার এই হামলা হল।
শুক্রবার সানার প্রতিবেদনে বলা হয়, দেইর আজ জোরের আল-তাইম তেল শোধনাগারের শ্রমিক পরিবহনকারী তিনটি বাসকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা হয়। এই হামলায় আরও দুইজন আহত হয়েছে বলে স্থানীয় কতৃপক্ষ।
প্রতিবেদনে হামলার ধরণ বা এর পিছনে কারা থাকতে পারে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়ানি। তবে একটি ব্রিটিশ-ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক, তেল শোধনাগারের কাছে এই হামলা চালানোর জন্য ইসলামিক স্টেট (আইএসআইএস) কে অভিযুক্ত করেছে।.
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর পরিচালক রামি আবদুর রহমান এএফপিকে বলেছেন, তেল শ্রমিকদের বহনকারী বাসগুলো রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রথমে একটি বোমা বিস্ফোরিত হয়েছিল এবং তারপর গোষ্ঠীর জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি করে।
বৃহস্পতিবার, কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) বলেছিল, তারা আইএসআইএল যোদ্ধাদের বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে। যাকে ‘অপারেশন আল-জাজিরা থান্ডারবোল্ট’ নামে অভিহিত করা হয়েছে। এর লক্ষ্য সাম্প্রতিক সন্ত্রাসী হামলার উৎস এলাকা থেকে আইএসআইএল যোদ্ধাদের নির্মূল করা।
এসডিএফ বিবৃতিতে বলা হয়েছে, রাক্কা আক্রমণ ব্যর্থ করা ছাড়াও, আইএসআইএল যোদ্ধারা সম্প্রতি দেইর আজ জোর এলাকা, হাসকাহ এবং বাস্তুচ্যুত লোকদের জন্য আল-হোল ক্যাম্পে আটটি হামলা চালিয়েছিল। যেখানে প্রধানত আইএসআইএল সদস্যদের পরিবারের সদস্যরা বাস করে।
গত সোমবার, আইএসআইএল যোদ্ধারা সিরিয়ার সাবেক ডি ফ্যাক্টো রাজধানী রাক্কায় কমপ্লেক্সে হামলা চালালে ছয় কুর্দি যোদ্ধা নিহত হয়।
সিরিয়ান অবজারভেটরি অনুসারে, ডিসেম্বরে, আইএসআইএল এই মাসে সিরিয়ার সরকারী বাহিনী এবং তাদের মিত্রদের উপর ১৪টি হামলা চালিয়েছে, এতে কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছে।


