IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ব্রাজিলে দাঙ্গায় বলসোনারোর ভূমিকা তদন্ত করবে উচ্চ আদালত

ব্রাজিলে দাঙ্গায় বলসোনারোর ভূমিকা তদন্ত করবে উচ্চ আদালত

ধূমকেতু নিউজ ডেস্ক : সম্প্রতি ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর সমর্থকরা দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে হয়েছে ব্যাপক সংঘর্ষ। অভিযোগ ওঠেছে এই ঘটনায় ইন্ধন দিয়েছেন বলসোনারো। তাই তার ভূমিকা তদন্ত করতে রাজি হয়েছে ব্রাজিলের উচ্চ আদালত। খবর আল-জাজিরার।

দেশটির শীর্ষ পাবলিক প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, সম্ভাব্য উসকানি ও অগণতান্ত্রিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগটি তদন্ত করা হবে।

বিচারক আলেকজান্ডার ডি মোরেস বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে কাপুরুষোচিত ষড়যন্ত্রকারী ব্যক্তিদের জবাবদিহির আওতায় নিয়ে আসা হবে। এর আগে ঘটনার তদন্ত শুরু করতে আদালতের প্রতি অনুরোধ জানানো হয়।

দেশটির সুপ্রিম কোর্ট এরই মধ্যে বলসোনারোর সাবেক বিচারমন্ত্রী অ্যান্ডারসন টরেসকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। কারণ রাজধানীতে বিক্ষোভের অনুমতি দিয়েছিলেন তিনি।

তাছাড়া সাবেক ফেডারেল গভর্নর ও সামরিক পুলিশ প্রধানও সুপ্রিম কোর্টের তদন্তের লক্ষ্যবস্তু।

৮ জানুয়ারি ব্রাজিলের প্রেসিডেন্ট ভবনসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনে হামলা চালায় বলসোনারোর সমর্থকেরা। সংঘবদ্ধ হয়ে রাষ্ট্রপতি ভবন আক্রমণ করেন তারা। এ সময় ঘিরে ফেলা হয় ব্রাজিলের কংগ্রেস ও সুপ্রিম কোর্টও।

গত বছর কট্টর দক্ষিণপন্থি বলসোনারোকে হারিয়ে ব্রাজিলে ক্ষমতায় আসেন বামপন্থি লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। দেশের প্রশাসনিক কাঠামোয় এই হামালার জন্য তিনি আগের প্রেসিডেন্টকেই দায়ী করেছেন। রাজধানী ব্রাসিলিয়ার নিরাপত্তা বিষয়েও অসন্তোষ প্রকাশ করেন লুলা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31