IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> সড়কে দূর্ঘটনা রোধে সাংবাদিকদের মানববন্ধন

সড়কে দূর্ঘটনা রোধে সাংবাদিকদের মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলা সদর ও কেশরহাট বাজার মহাসড়কে ফেস্টুন নিয়ে দাড়িয়েছে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের সুধীজনরা। তাদের উদ্দেশ্য দূর্ঘটনায় আর কোন প্রাণ যেন না ঝরে মহাসড়কে। একারনে মহাসড়কের ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাঁশের হাট নির্ধারিত স্থানে বসানোর দাবি করে সড়কে শৃঙ্খলা ফেরাতে মানববন্ধন করেন তারা। বুধবার (২৯ অক্টোবর) সকালে অনুষ্ঠিত মানববন্ধনের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ উপজেলা প্রশাসনে সুদৃষ্টি কামনা করেছেন সাংবাদিকরা।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, কেশরহাট বাজারে মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা ও বাকশৈল মহাসড়কে বাঁশের হাট উচ্ছেদ করে মহাসড়কটি যানজট মুক্ত করতে হবে। সইপাড়া মোড়ের মহাসড়কে খড়ের ব্যবসা বন্ধ করতে হবে। এছাড়াও একদিলতলা হাট ও মোহনপুর ডিগ্রি কলেজের গেট সংলগ্ন মহাসড়কে বাঁশের ব্যবসা হাটের নির্দিষ্ট স্থানে বসাতে হবে।

এছাড়াও মানববন্ধনে দেয়া বক্তব্যে উপজেলা প্রসাশনের কাছে সুধীজনদের দাবি, ফুটপাত দখল মুক্ত করা, ফিটনেস বিহীন ও অবৈধ যানবাহন চলাচল নিষিদ্ধ করা, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, মহাসড়ক রাস্তা দখল মুক্ত করা, বিকট শব্দ মোটরসাইকেল চালকদের আটক করে ব্যবস্থা গ্রহন করাসহ রাস্তায় চলাচলকারী সকলকে সড়ক আইন মানতে অনুরোধ জানান তারা।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক কাল বেলা ও নতুন প্রভাতের মোহনপুর প্রতিনিধি মুত্তাকিন আলম সোহেল, ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার স্টাফ রিপোর্টার শাহিন সাগর, সোনার দেশ পত্রিকার মোহনপুর প্রতিনিধি মোস্তফা কামাল, সময়ের আলো ও সানশাইন পত্রিকার মোহনপুর প্রতিনিধি রাসেল সরকার, ডেইলি ভয়েজ অফ এশিয়া ও পদ্মাটাইমস এর মোহনপুর প্রতিনিধি রায়হানুল হক রিফাত, আজকের বসুন্ধরা’র স্টাফ রিপোর্টার আনছার তালুকদার স্বাধীন, দৈনিক নববানীর ও আমাদের রাজশাহীর সিনিয়র স্টাফ রিপোর্টার রুবেল সরকার, খবর পত্রের স্টাফ রিপোর্টার ইয়াচিন কামাল, সোনালী সংবাদের মোহনপুর প্রতিনিধি রফিকুল আলম সোহেল, সানশাইন পত্রিকার স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম স্বপন, উত্তরা প্রতিদিনের মোহনপুর প্রতিনিধি শরিফুল ইসলাম, রাজশাহীর আলোর বাগমারা প্রতিনিধি আপেল মাহমুদ রাঙা, যায়যায় কালের মোহনপুর প্রতিনিধি শাহিনুর রহমান, রাজশাহী সংবাদের মোহনপুর প্রতিনিধি এফডিআর ফয়সাল, সাংবাদিক ফিরোজ হোসেন, আজাদ আলী, ডিএসএম পিন্টুসহ অন্যান্য সাংবাদিকরা।

সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন, কেশরহাট ডিগ্রি কলেজের মাননীয় অধ্যক্ষ গিয়াস উদ্দিন, মোহনপুর উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, মোহনপুর থানা অফিসার ইনচার্জ ওসি জনাব আব্দুল হাননান, কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মশিউর রহমান, সিনিয়র সাংবাদিক রনজিত কুমার রতন, মোহনপুর ট্রাফিক বিভাগ টি আই রবিউল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিসের কর্মিরা ও আনসার বাহিনী কর্মকর্তারা, নিরাপদ সড়ক চাই মোহনপুর উপজেলা সহ সভাপতি,কেশরহাট পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান আলী, মোহনপুর যুবনেতা আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক নিরাপদ সড়ক চাই মোহনপুর উপজেলা মোঃ হাসান মাহামুদ লিটন, কেশরহাট পৌর শ্রমিক দলের সভাপতি দুলাল হোসেন, ধুরইল ইউপি বিএনপি সাধারণ সম্পাদক দলিল লেখক মোকলেছুর রহমান, মৌগাছি ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস, জানাবাদ ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আব্দুর রশিদ ও ধুরইল ইউপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31