IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> টপ নিউজ >> বিনোদন >> চীনে পিপিই ফ্যাশন

চীনে পিপিই ফ্যাশন

ধূমকেত নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতির মধ্যেই অভিনব এক ফ্যাশন শো’র আয়োজন করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিল চীন। করোনাভাইরাসের দাপটে বদলে গেছে গোটা বিশ্ব।

নিউ নর্মালে অভ্যস্ত হয়েছে মানুষ। এরই মধ্যেই অভিনব ফ্যাশন শো’র আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছে করোনার উৎপত্তিস্থল চীন। গত সপ্তাহে দেশটির লিয়াওনিং প্রদেশে চীন-ড্যাংডং ফ্যাশন উইক অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন বহু মডেল। তবে রকমারি ব্যতিক্রমী পোশাকের সাজে মডেলরা র‌্যাম্পে হাঁটেননি। মডেলদের পরনে ছিল পিপিই। মূলত এ ফ্যাশন শো’তে বিভিন্ন ধরনের পিপিই কিট, মাস্ক, ফেসশিল্ডের প্রদর্শনী করা হয়। ব্যতিক্রমী এ ফ্যাশন শো এরই মধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

ফ্যাশন সচেতনরা এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু করেছেন। তবে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন পিপিই কিট প্রস্তুতকারকরা। এই ফ্যাশন শো’র পর চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত নয়, এমন মানুষ নতুন করে পিপিই’র প্রেমে মজেছেন। ফলে চীনে নতুন করে পিপিই বিক্রির হিড়িক লেগেছে।

চীন ও আমিরাতভিত্তিক ৪ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের : ইরানের তেল বিক্রির ক্ষেত্রে সহযোগিতা করার অভিযোগে চীন ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক চারটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে আসছেন। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তেও তিনি সে নীতি অনুসরণ অব্যাহত রেখেছেন এবং দফায় দফায় ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছেন।

বুধবার এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় চীনের দোংগাই ইন্টারন্যাশনাল শিপ ম্যানেজমেন্ট লিমিটেড, চীনের তেল কোম্পানি চায়না সাউথ-ইস্ট লিমিটেড, আমিরাতভিত্তিক আলফা টেক ট্রেডিং এফজেডই এবং সংযুক্ত আরব আমিরাতের পেট্রোলিয়্যান্স ট্রেডিং এফজেডই’র ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া ইরানি তেল পরিবহনে ভূমিকা রাখার জন্য ভিয়েতনামের গ্যাস ও কেমিক্যালস ট্রান্সপোর্টেশন কর্পোরেশনের ওপরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31