IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> বিশেষ নিউজ >> ‘পাখির গ্রামে’ আসছে না পাখি

‘পাখির গ্রামে’ আসছে না পাখি

ধূমকেতু প্রতিবেদক,সবুজ সরকার, নিয়ামতপুর : ‘যার আসার নেই কোনো তিথি-তিনি হলেন অতিথি।’ তবে তিথি মেনে প্রতিবছর নির্দিষ্ট সময়েই নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা গ্রামে শামুকখোল পাখি অতিথি হয়ে চলে আসতো। এলাকায় ‘পাখির গ্রাম’ নামে পরিচিতি পেয়েছিল গ্রামটি । এ গ্রামে বেশ কয়েক বছর ধরে শামুকখোল পাখি এসে বসবাস শুরু করেছিল। দূর-দূরান্ত থেকে লোকজন আসতো এই পাখি দেখার জন্য। তবে গত বছর থেকে তাঁরা আর আসছে না।

গ্রামবাসীরা জানান, প্রতিবছর
জ্যৈষ্ঠ মাসে শামুকখোল পাখিগুলো গ্রামের নিমতলা বাজারের নিমগাছ ও তেঁতুলগাছে এসে বাসা বাধতো। এখানে বাচ্চা ফুটাতো। বাচ্চাগুলো বড় হয়ে গেলে অগ্রহায়ণ মাসের দিকে অন্য কোথাও চলে যেত। তবে পাখিগুলো কোথা থেকে আসতো আর কোথায় চলে যেত কেউ বলতে পারেনা।

গ্রামের বাসিন্দা শিক্ষক সবুজ সরকার বলেন, ভাবিচায় বড় বড় গাছ থাকার ফলে এখানে অভয়ারণ্য তৈরি হয়েছিল। গ্রামের সবাই মিলে পাখি শিকারিদের বাধা দেয়া হতো। কেউ এই পাখিগুলো শিকার করতে পারতো না। তাই পাখিগুলো এখানে স্বচ্ছন্দবোধ করতো । অতিথি পাখি আসার ফলে গ্রামবাসী অনেক খুশি হতাম । রাস্তার ধারে তাদের বসবাস। তাই মলত্যাগ করলে অনেক মানুষের শরীরে পড়ে। তবু পরিযায়ী পাখি গ্রামে এসেছে বলে সবাই মেনে নিত।

গ্রামের আরেক বাসিন্দা দেবাশীষ মন্ডল ও টিপু সরকার বলেন, ‘আমরা পাখি রক্ষার জন্য গ্রামের বিভিন্ন জায়গায় ব্যানার দিয়ে রেখেছিলাম, যেন কেউ শিকার করতে না পারে। আমরা চাই পরিযায়ী পাখি এখানে নিরাপদে থাকুক। কেননা, শামুকখোল পাখি পোকামাকড় খেয়ে কৃষকের অনেক উপকার করে।’

নিমতলা বাজারের পান দোকানদার বনো কুমার বলেন, এই পাখি দেখার জন্য দূর-দূরান্ত থেকে লোক আসতো। সেজন্য কেনাবেচাও ভালো হতো।

উপজেলার শালবাড়ী গ্রামের শিক্ষক দ্বিপক চন্দ্র সরকার বলেন, গত কয়েক বছর আগে জানতে পারি ভাবিচা গ্রামে অতিথি পাখি আসে। বন্ধুদের সঙ্গে নিয়ে পাখি দেখতে গিয়েছিলাম। একসঙ্গে এতগুলো শামুকখোল পাখি দেখে আমার খুব ভালো লেগেছিল।

গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক শ্যামল কৃষ্ণ রায় বলেন, পাখিগুলো আসতো দেখে খুব ভালো লাগতো। গত বছর থেকে তাঁরা কেন আসছে না। সেটা জানি না। তবে আশা করছি এই অতিথি পাখিগুলো আবার আমাদের গ্রামে আসবে।

জানতে চাইলে রাজশাহী বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবীর বলেন, শামুকখোল পাখি সাধারনত বিল, ঝিল, জলাশয় ও বিভিন্ন প্রজাতির গাছে কলোনি করে বাস কর। যে এলাকায় বা গ্রামে তাঁরা নিজেদের নিরাপদ মনে করে সেই এলাকায় বা গ্রামে বসবাস শুরু করে। আমরা এসব বন্য পাখির বাসস্থানের নিরাপত্তার জন্য স্হানীয় প্রশাসনের সঙ্গে সভা করি। যোগাযোগ রাখি।

যেসব এলাকায় পাখিগুলো বসবাস শুরু করে সেখানে পাখি শিকার রোধে জনসচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করি।

নিয়ামতপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ বলেন, এসব পাখি জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোনো পাখি অসুস্থ বা আহত হলে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় হতে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930