IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> প্রবাস >> এশিয়া-প্যাসিফিক সম্মেলনের আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

এশিয়া-প্যাসিফিক সম্মেলনের আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

ধূমকেতু নিউজ ডেস্ক : উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলের জলসীমায় একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। বিগত কয়েক মাসের মধ্যে এটাই উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ।

বুধবার সকালে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। খবর আল জাজিরার।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, এক সপ্তাহ পরই দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলন। সেখানে যুক্তরাষ্ট্র, চীন ও দক্ষিণ কোরিয়ার নেতারা একসঙ্গে বৈঠকে বসবেন।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্রগুলো রাজধানী পিয়ংইয়ংয়ের কাছাকাছি এলাকা থেকে উত্তর-পূর্বমুখে ছোড়া হয়। এগুলো প্রায় ৩৫০ কিলোমিটার (প্রায়২১৭ মাইল) উড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ক্ষেপণাস্ত্রগুলো সমুদ্রে না পড়ে স্থলভাগে গিয়ে পড়েছে। এটি ছিল উত্তর কোরিয়ার চলতি বছরের মে মাসের পর প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সমর্থনে জাতিসংঘের আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করেই দেশটি এ পরীক্ষা চালায়।

দক্ষিণ কোরিয়ার সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, নিক্ষেপের আগে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত গতিবিধি শনাক্ত করা হয় এবং পরবর্তীতে সেগুলো রাডারে ট্র্যাক করা সম্ভব হয়। এ ঘটনায় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে তাৎক্ষণিকভাবে তথ্য বিনিময় করছে।

ঘটনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং জরুরি নিরাপত্তা বৈঠক ডাকেন। বৈঠকে সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এবং প্রেসিডেন্টকে পুরো ঘটনার বিস্তারিত জানানো হয়।

অন্যদিকে, জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, ক্ষেপণাস্ত্র নিক্ষেপে জাপানের নিরাপত্তায় কোনো প্রভাব পড়েনি। তবে টোকিও যুক্তরাষ্ট্রের সঙ্গে তাৎক্ষণিকভাবে তথ্য আদান–প্রদান করছে।

উল্লেখ্য, উত্তর কোরিয়া সর্বশেষ ৮ মে একাধিক স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। পরমাণু অস্ত্রধারী এই দেশটি গত এক দশক ধরে ধাপে ধাপে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি শক্তিশালী করেছে। যদিও জাতিসংঘের একাধিক নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।

সম্প্রতি দেশটি তাদের নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি সামরিক কুচকাওয়াজে প্রদর্শন করেছে যেখানে চীনের প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন। বিশ্লেষকদের মতে, দক্ষিণ কোরিয়ায় আসন্ন এপেক সম্মেলনের আগে উত্তর কোরিয়ার এই নিক্ষেপ সম্ভবত একটি রাজনৈতিক বার্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31