IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৩বাগমারায় ৪০ বস্তা রাসায়নিক সার আটকরাজশাহীতে পিস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান মেলা অনুষ্ঠিতসিরাজগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগের ব্যানার ও তালা, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভটুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ, পুলিশের গাড়ী ভাঙচুর ও অগ্নিসংযোগসিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয়দ্বিতীয় দিনের খেলা সেভেন আপরাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আটককার্তিক মাসের শেষের দিকেও শীতের আমেজ নেই রায়গঞ্জেরাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত‘সন্ত্রাসবাদ চালালে মাটির ১০০ হাত নিচ থেকেও বের করব’মান্দায় তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা‘দেশে ফিরলেই কার্যকর হবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড’রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতারআশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ,টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Home >> টপ নিউজ >> বিনোদন >> কত সম্পদের মালিক অভিনেত্রী সোনাক্ষী সিনহা

কত সম্পদের মালিক অভিনেত্রী সোনাক্ষী সিনহা

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা সব সময়ই থাকেন আলোচনায়- কখনো কাজের জন্য, কখনো বা ব্যক্তিগত জীবনের কারণে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘জটাধরা’। ছবিতে সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখা গিয়েছে এই তারকাকে। এর আগেও পুলিশের চরিত্র থেকে শুরু করে যৌনকর্মীর ভূমিকায় চমকে দিয়েছেন দর্শককে।

অভিনয়ে যেমন নিয়মিত, তেমনি ব্যক্তিগত জীবনেও আলোচনার কেন্দ্রে সোনাক্ষী। বছরখানেক আগে বিয়ের পর ফের খবরের শিরোনামে এলেন অন্য এক কারণে- প্রকাশ্যে এসেছে তার সম্পদের পরিমাণ। জানা গেছে, বর্তমানে প্রায় ১০০ কোটি রুপি সম্পদের মালিক এই বলিউড তারকা।

শত্রুঘ্ন সিনহার কন্যা হলেও, বলিউডে নিজের পরিচিতি গড়ে তুলেছেন একক প্রচেষ্টায়। ২০২০ সালে জীবনের অন্যতম বড় স্বপ্ন পূরণ করেন তিনি- মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্রসংলগ্ন একটি ফ্ল্যাট কেনেন সোনাক্ষী। বহুতল ভবনের ১৬ তলায় ৪৬০০ বর্গফুট আয়তনের সেই ফ্ল্যাটের দাম ছিল ১৪ কোটি রুপি।

২০২৩ সালে নতুন ঠিকানায় ওঠেন তিনি। এর আগে পরিবারের সঙ্গে থাকতেন বান্দ্রাতেই। নিজের নতুন ঘরটিকে মনের মতো করে সাজিয়েছিলেন অভিনেত্রী। একই ভবনের ১১ তলায় আরও একটি ফ্ল্যাটও কিনেছিলেন তিনি বিনিয়োগের উদ্দেশ্যে। ২০২৪ সালে সেই ফ্ল্যাট ২২.৫ কোটি টাকায় বিক্রি করে ৬১ শতাংশ লাভ করেন সোনাক্ষী- যা তার আর্থিক সচেতনতারই প্রমাণ।

২০২৪ সালেই নেটফ্লিক্সের আলোচিত ওয়েব সিরিজ ‘হীরামণ্ডি’-তে অভিনয় করেন তিনি, যার জন্য পারিশ্রমিক পেয়েছিলেন ২ কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপন এবং নিজস্ব ব্যবসায়ও যুক্ত রয়েছেন সোনাক্ষী। গত বছরই নিজের ব্র্যান্ড চালু করেছেন তিনি।

অভিনেত্রীর গ্যারেজেও আছে বিলাসবহুল গাড়ির সমারোহ। মার্সিডিজ বেনজের দুটি ও বিএমডব্লুর একটি গাড়ি রয়েছে তার সংগ্রহে- যেগুলোর দাম যথাক্রমে ১.৪২ কোটি, ৮৭.৭৬ লাখ এবং ৭৫.৯০ লাখ রুপি।

তবে ব্যক্তিগত জীবনে বিলাসিতা নয়, সরলতাতেই বিশ্বাসী সোনাক্ষী। বিয়েতেও তেমন জাঁকজমক রাখেননি তিনি। আয়োজন করেছিলেন শুধু প্রীতিভোজের। সব মিলিয়ে বলিউডে কেবল পর্দার অভিনেত্রী নন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে সমান বিচক্ষণ এক তারকা- সোনাক্ষী সিনহা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31