IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় নির্বাচন ও গণভোটের প্রচারনায় “ভোটের গাড়ি”

পোরশায় নির্বাচন ও গণভোটের প্রচারনায় “ভোটের গাড়ি”

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশ গ্রহণ ও সচেতনতা বাড়াতে নওগাঁর পোরশায় জনসচেতনতামূলক প্রচারণা করেছে সরকার নির্ধারীত ভোটের গাড়ি।

সারাদেশের প্রচারনার অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা প্রশাসন ভবনের সামনে এ প্রচারণা চালিয়েছে “ভ্রাম্যমাণ ভোটের গাড়ি”। “দেশের চাবি আপনার হাতে” প্রতিপাদ্যে আলোকে এই প্রচারণা হচ্ছে ভোটাধিকার সম্পর্কে জনগণকে সচেতন, গণভোটের গুরুত্ব তুলে ধরা এবং সকলের অংশগ্রহণে উৎসবমুখর নির্বাচনী পরিবেশ গড়ে তোলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত সুপার কারভাটভ্যান বহরের ভ্রাম্যমাণ গাড়িতে ঘণ্টাব্যাপী প্রমাণ্যচিত্র প্রদর্শনীতে জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা ও সীমান্তে নিহত ফেলানী হত্যাকান্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রে গণতন্ত্র, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরা হয়।

এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য প্রচার করা হয়। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তা, সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক দায়-দায়িত্ব এর উপর গুরুত্বারোপ করেন। সেই সাথে প্রথম বারের মত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার কথা তুলে ধরেন। এসময় ইউএনও রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নাবিলা ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়াল, এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও নানান পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ এ ধরনের সরকারি উদ্যোগ সাধারণ জনগণকে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে আগ্রহ বাড়াতে সহায়ক হবে। তবে এ প্রচারণার মাধ্যমে তরুণ ভোটারদের ভোটে অংশগ্রহণ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি মনে করছেন।

এছাড়াও এ উপজেলায় “ভোটের গাড়ি” নিয়ে প্রচারণায় নির্বাচন ও গণভোটে জনসচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি মনে করছেন। তিনি আরো জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক ভোটের গাড়ি আজ থেকে ইউনিয়ন পর্যায়ে প্রচারণা চালাবেন। এর অংশ হিসাবে উপজেলার শিশা বাজার, নেচানাহার বাজার ও সরাইগাছি মোড় সহ গুরুত্বপূর্ণ স্থান গুলিতে প্রচারনা চালানো হবে। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31