ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : আসন্ন আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম কে বিজয়ী করার লক্ষেরহনপুরে মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর বিএনপির আয়োজনে গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মহিলা কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, আব্দুস সালাম তুহিন। বক্তব্য রাখেন তরুণ বিএনপি নেতা এম ফেরদৌস ইসলাম খোকন, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বিএনপি নেতা আশরাফুল হক, বিএনপি নেতা ও নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামসহ অন্যরা।
সভাটি পরিচালনায় পরিচালনা করেন,বিএনপি নেতা শেখ জামির-উল ইসলাম বিপ্লব, আরো উপস্থিত ছিলেন,গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আনোয়ার হোসেন, রাধানগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ওবাইদুল ইসলাম, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির রফিকুল ইসলাম রাজ,রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রসদুল, সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলাম, রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম,বিএনপি নেতা, আমজাদ হোসেন মেম্বার, তাজামুল হক তাজেল,যুবনেতা, সবুর আলী, সাগর আলী, জুয়েল আলী, হাসান আলী বিএনপি নেত্রী, জলি বেগম, নুরুন্নেসা বাবলী, সাবিনা বেগম, তুলি বেগমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


