ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় অজ্ঞাত এক ব্যক্তি (৬০) এর লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ।
স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিতপুর কুলাডাংগা গ্রামের পূর্ব পাশের ধানের ক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে অজ্ঞাত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
তবে ওই স্থানে ২/৩ দিন আগে স্থানীয়রা মৃত ওই ব্যক্তিকে ঘুরাফেরা করতে দেখেছেন। লাশটির পরিচয় জানার জন্য চেষ্ঠা চলছে।
আইনগত প্রক্রিয়া শেষে লাশ একইদিন মর্গে প্রেরণ করা হয়েছে।#
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news