IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে আমের মুকুলের মৌ-মৌ গন্ধে ভরে উঠেছে চারদিক

চাঁপাইনবাবগঞ্জে আমের মুকুলের মৌ-মৌ গন্ধে ভরে উঠেছে চারদিক

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জুড়ে আমের মুকুলের পাগল করা সুবাসে ভরে উঠেছে পরিবেশ। জেলার হাজার হাজার আমগাছে মুকুল ফুটে উঠায় চারদিকে ছড়িয়ে পড়ছে মৌ-মৌ গন্ধ, যা মানুষের মনকে করছে বিমোহিত। চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল উপজেলায় সরেজমিনে দেখা গেছে, সারি সারি আম বাগানের গাছগুলো মুকুলে ভরে উঠতে শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে আমের বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিক ও কৃষকরা। দেশের সুস্বাদু আম উৎপাদনের জন্য বিখ্যাত এই অঞ্চলের চাষিরা ইতোমধ্যেই গাছের প্রাথমিক পরিচর্যার কাজ সম্পন্ন করেছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৭ হাজার ৪৮৭ হেক্টর জমিতে প্রায় ৯২ লাখ ৪৪ হাজার ৭৬৫টি আমগাছ রয়েছে। এ বছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ লাখ ৫৮ হাজার ৯১২ মেট্রিক টন।

জেলার সদর, শিবগঞ্জ, ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলার বিভিন্ন বাগানে মুকুলের আধিক্য চোখে পড়ছে। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী, কৃষকরা মুকুলকে রোগবালাই থেকে রক্ষা করতে প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করছেন।

সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের আমচাষি আব্দুর জব্বার বলেন, “এবার বাগানে আগেভাগেই মুকুল এসেছে। কুয়াশায় ক্ষতি না হলে ভালো ফলন হবে বলে আশা করছি।”

শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকার আমচাষি আমিনুল ইসলাম জানান, প্রায় দুই সপ্তাহ আগে থেকেই গাছে মুকুল আসা শুরু হয়েছে। বেশিরভাগ গাছ এখন মুকুলে ছেয়ে গেছে। তিনি বলেন, “কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী আমরা নিয়মিত স্প্রে করছি। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর বাম্পার ফলন হবে।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী জানান, জেলার প্রায় সব বাগানেই মুকুল আসা শুরু করেছে এবং ইতোমধ্যে প্রায় ৭০ শতাংশ গাছে মুকুল দেখা গেছে। তিনি বলেন, “কৃষকদের কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ এবং সেচ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে মুকুল সুস্থ থাকে ও ফলন ভালো হয়।”

এ বছর জেলার বিভিন্ন বাগানে গুটি, লক্ষণভোগ, আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, ক্ষীরসাপাত ও আশ্বিনা জাতের আমগাছে মুকুল দেখা গেছে। অনুকূল আবহাওয়া বজায় থাকলে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে আমের বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31