IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে সড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ আহত ৬

নিয়ামতপুরে সড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১ আহত ৬

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে সাবিলপুর নামক এলাকায় ভটভটি, ভ্যান ও চার্জার ভ্যানের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাতনামা এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে পরে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

ঘটনাটি আজ (২৪ মার্চ) সকাল ১০ ঘটিকার দিকে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের সাবিলপুর নামক স্থানে ঘটে।
দূর্ঘটনায় আহতরা হলেন পাঁড়ইল ইউনিয়নের গাংগোর এলাকার আব্বাসের ছেলে বাবু(৩২) ও তার স্ত্রী আরফাতুন(৩২), উমরইল এলাকার নুর আলমের স্ত্রী নুরেফা(৩২), তাঁর ৭ বছর এবং ৬ মাসের শিশু বাচ্চা ও অজ্ঞাতনামা আরেকজন। ঘটনার পর ভটভটির চালক পলাতক রয়েছে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, ধানসুরার দিকে যাওয়া ভটভটি, দাশরাই থেকে আসা ভ্যান ও গাংগোরের দিক থেকে আসা চার্জার ভ্যান সাবিলপুরে মোড়ে একসাথে মুখোমুখি পড়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি সজোরে ধাক্কা দেয় ভ্যান ও চার্জার ভ্যানকে। এতে ভ্যান ও চার্জার ভ্যানে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। স্হানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে ভর্তি করায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নেওয়ার পর অজ্ঞাত বৃদ্ধ মহিলাকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁকি ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী হাসপাতালে পাঠানো হয়।
আহতদের দেখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম হাসপাতালে ছুটে আসেন এবং আহতদের খোঁজ খবর নেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফয়সাল নাহিদ পবিত্র বলেন, গুরুত্বর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দূর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ভটভটি, ভ্যান থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত বৃদ্ধার পরিচয় সনাক্তের কাজ চলমান রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31