ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার( ভুমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল ও আব্দুল মজিদ, সাংবাদিক আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।পরে ২৫ মার্চের কালো রাতে গনহত্যার শিকার শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।


