IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

পোরশায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার দিবসটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতুষ্যে ৩১বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে অবস্থিত শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও রাকিবুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং ৯টায় পুলিশ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্য ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন। কুচকাওয়াজে ছালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান।

এছাড়ও ইউএনও রাকিবুল ইসলামের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা, যোদ্ধাহত পরিবার ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সম্মানে সংবর্ধনা দেওয়া হয়। এসময় স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সময় অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান গুলিতে অন্যান্যের মধ্যে কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম সরদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। অপরদিকে, উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠনের পক্ষ থেকে নিতপুর কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতার হোসেন সুফি শাহ্, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা সহ বিএনপির দুই শতাধীক নেতাকর্মী এতে অংশ গ্রহণ করেন। দিবসটিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র সহ বিভিন্ন এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন এবং বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা সহ ধর্মীয় উপসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মোনাজাত এবং প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

অপরদিকে, উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা সহ বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31