ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবস্থিত ৭ টি ফিলিং স্টেশন মালিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি ।
সোমবার সকালে উপজেলা নির্ববাহী অফিসারের কার্যলয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমি, বিভিন্ন ফিলিং স্টেশনের মালিক, ফিলিং স্টেশনে নিয়োগকৃত ট্যাগ অফিসারসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
সভায় ইউএনও জ্বালানি তেলের সঠিক মজুদ, নির্ধারিত মূল্যে বিক্রয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় ইউএনও বলেন, “জনগণের স্বার্থ রক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রতিটি ফিলিং স্টেশনকে নিয়মনীতি মেনে স্বচ্ছতার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হবে।
এ সময় ফিলিং স্টেশন মালিকরা তেল বিপননে তাদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। বিশেষ করে জ্বালানি সরবরাহে অনিয়ম, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়গুলো আলোচনায় উঠে আসে


