ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলা নববর্ষ- ১৪৩৩ উদযাপন উপলক্ষেে প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।
বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমান আতিক, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, রহনপুর পূর্নভবা মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক ইয়াহিয়া খান রুবেল, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ,রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, মহিলা ইউপি সদস্য লক্ষী তিরর্কি প্রমুখ ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংস্কৃতিক কর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।


