ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষ (বিএমডিএ) এর চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হারুনুর রশিদ।
শনিবার গোমস্তাপুর উপজেলার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে কর্তৃক নির্মিত রহনপুর ইউনিয়নের তেতুলতলায় সোলার সেচ পাম্প পরিদর্শন করেন।এছাড়া একই ইউনিয়নের কাজিগ্রামে পুর্ণভবা নদীতে সেচ কাজে ব্যবহৃত নদীর পানি উত্তোলন করা পানির সেচ পাম্প পরিদর্শন করেন। পরে তিনি খনন হতে যাওয়া আলিনগর – বাংগাবাড়ি ইউনিয়নে চুড়ইল বিল এলাকা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ( বিএমডিএ) নির্বাহী প্রকৌশলী মামুনুর রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত)) আবু সালে মোহাম্মদ হাসনাত, সহকারী কমিশনার( ভুমি) উম্মে সালমা রুমা, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএর গোমস্তাপুর জোনের সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান( ভারপ্রাপ্ত) সারিকুল ইসলাম সাদ্দাম বিএনপি নেতা আশরাফুল হক প্রমুখ।
তিনি রহনপুর ডাকবাংলোয় বিএনপি নেতাকর্মিদের সাথে মতবিনিময় করেন।


