IMG-LOGO

রবিবার, ২৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ!নিয়ামতপুরে ৪ হত্যাকান্ডের ঘটনায় গ্রামবাসীর সঙ্গে পুলিশের মতবিনিময়সিংড়ায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যুউপজেলা ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানির ও খাবার স্যালাইন বিতরণহংকংকে হারিয়ে ইতিহাস! প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দলমহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে কৃষি প্রণোদনার সার বিক্রির চেষ্টার অপপ্রচারএসএসসি সমমান পরীক্ষায় নওগাঁয় আজ অনুপস্থিত ৫৮২ জন এবং বহিষ্কার ১বদলগাছীতে শ্মশানঘাটে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশদাউদকান্দি কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশরাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক হলেন শরিফুল ইসলাম জনিপ্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ একনেক সভায় প্রধানমন্ত্রীবাগমারায় কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজে এসএসসি (ভোক) পরীক্ষা অনুষ্ঠিতনিয়ামতপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারসন্তানকে নিয়ে সালমার ফেসবুকে আবেগঘন বার্তাজাতীয় জুডো প্রতিযোগিতায় বাউয়েট শিক্ষার্থীর সাফল্য
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে ৪ হত্যাকান্ডের ঘটনায় গ্রামবাসীর সঙ্গে পুলিশের মতবিনিময়

নিয়ামতপুরে ৪ হত্যাকান্ডের ঘটনায় গ্রামবাসীর সঙ্গে পুলিশের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে সম্প্রতি গলা কেটে ৪ হত্যাকান্ডের ঘটনায় গ্রামবাসীর সঙ্গে পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর দাখিল মাদ্রাসা মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মূল বক্তব্য পেশ করেন মান্দা-নিয়ামতপুর সার্কেল অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ।
এ সময় আরও বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিপিএম মাহাবুবুর রহমান। গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন রুমন আহমেদ ইফতি।

এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন। নিরীহ কোন গ্রামবাসী যেন হয়রানির শিকার না হয় সেদিকে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় এবং সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আহ্বান জানান।

আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সারাদেশ তোলপাড় করা এ ঘটনায় থানা পুলিশ, জেলা পুলিশ, ডিবি, গোয়েন্দা বাহিনী দ্রুত সময়ের মধ্যে আসামী সনাক্ত করে অস্ত্র উদ্ধার করেছে। আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। গ্রামবাসী যেন হয়রানির শিকার না হয় এবং কোন প্রতারক গ্রামবাসীকে ফোন দিয়ে প্রতারিত করতে না পারে সেদিকে পুলিশ সতর্ক দৃষ্টি রাখছে।
মতবিনিময় শেষে হত্যার শিকার হওয়া ৪ জনের কবর জিয়ারত করেন গ্রামবাসী ও উপস্থিত পুলিশ সদস্যরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ