IMG-LOGO

সোমবার, ২৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে দেশের সর্ববৃহৎ রাবার ড্যাম প্রকল্পে নিরাপত্তা জোরদারগোমস্তাপুরে বিএনপি নেতার পাম্পে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ আটক-৩রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিতগোমস্তাপুরে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ!নিয়ামতপুরে ৪ হত্যাকান্ডের ঘটনায় গ্রামবাসীর সঙ্গে পুলিশের মতবিনিময়সিংড়ায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যুউপজেলা ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পানির ও খাবার স্যালাইন বিতরণহংকংকে হারিয়ে ইতিহাস! প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দলমহাদেবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে কৃষি প্রণোদনার সার বিক্রির চেষ্টার অপপ্রচারএসএসসি সমমান পরীক্ষায় নওগাঁয় আজ অনুপস্থিত ৫৮২ জন এবং বহিষ্কার ১বদলগাছীতে শ্মশানঘাটে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশদাউদকান্দি কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশরাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক হলেন শরিফুল ইসলাম জনিপ্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার নির্দেশ একনেক সভায় প্রধানমন্ত্রীবাগমারায় কাতিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল ও কলেজে এসএসসি (ভোক) পরীক্ষা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে বিএনপি নেতার পাম্পে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ আটক-৩

গোমস্তাপুরে বিএনপি নেতার পাম্পে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ আটক-৩

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার পাম্পে এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় পাম্প ম্যানেজারসহ ৩ জনকে আটক করে পুলিশ ।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে রহনপুর পৌরসভার খয়রাবাদের অবস্থিত রায়হান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, নাচোল থানা পুলিশের গাড়ি চালক পুলিশ কনস্টেবল শওকত আলী থানার নষ্ট গাড়ির মোবিল নিতে পাম্পে স্লিপ জমা দিয়ে দাঁড়িয়ে ছিল।

এরপর রহনপুর পৌর এলাকার খয়রাবাদে অবস্থিত রায়হান ফিলিং স্টেশনের প মালিক সাবেক গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ হোসেন আলিমের ছোট ছেলে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভা আব্দুল্লাহ আল রায়হান সেখানে তেলের জন্য সাদা পোশাকে অপেক্ষমান পুলিশ সদস্য শওকক আলীর সাথে দুর্ব্যবহার করলে তিনি এ ঘটনার প্রতিবাদ করলে তার কর্মীদের সাথে তার উপর চড়াও হয় এবং তাকে মারধর করে।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শহিদুল ইসলাম জানান, পুলিশ আহত অবস্থায় পুলিশ সদস্য শওকত আলীকে হাসপাতালে নিয়ে এলে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।তিনি বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।এ বিষয়ে পাম্প কতৃপক্ষের সাথে মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা হলে তারা কেউ কোন বক্তব্য দিতে রাজি হয়নি।

এদিকে, এ ঘটনা প্রসঙ্গে গোমস্তাপুর থানার ওসি নুরে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই পাম্প ম্যানেজারসহ ৩ জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রসঙ্গত: চলতি মাসে ওই পাম্পে তেল ক্রয় করতে গিয়ে ৫ জন মারধরের শিকার হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ