IMG-LOGO

সোমবার, ৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
উন্নত কৃষি প্রযুক্তিতে খাদ্য উৎপাদন বাড়াতে ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালাতারাগঞ্জে মেসার্স আর,বি ফিলিং স্টেশনে অভিযান: ১৩০ লিটার পেট্রোল জব্দ, জরিমানাফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলননিয়ামতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সুবর্ন নাগরিক পরিচয়পত্র বিতরণনবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে রুয়েট : ৯ মে ওরিয়েন্টেশনমুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছাসিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলেতামিলনাড়ুতে এগিয়ে রয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের দল‘তুমি আমার জীবনে সেরা জিনিস, শান্তিতে থেকো লাকি’স্নাতক পাসে নিয়োগ দেবে ডিজিকনবাউয়েটে গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিতহরমুজ প্রণালিতে নতুন অভিযান শুরুর ঘোষণা ডোনাল্ড ট্রাম্পেরনিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১৪পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপিযুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ আজ দেশে পৌঁছাল
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> তারাগঞ্জে মেসার্স আর,বি ফিলিং স্টেশনে অভিযান: ১৩০ লিটার পেট্রোল জব্দ, জরিমানা

তারাগঞ্জে মেসার্স আর,বি ফিলিং স্টেশনে অভিযান: ১৩০ লিটার পেট্রোল জব্দ, জরিমানা

ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে জারকিনে পেট্রোল মজুদ করার দায়ে মেসার্স আরবি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

অভিযানে ১৩০ লিটার পেট্রোল জব্দ করে তা বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (৪ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেনের নেতৃত্বে এই ঝটিকা অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, ফিলিং স্টেশনটি সরকারি নির্দেশনা অমান্য করে এবং অগ্নিনিরাপত্তা ঝুঁকি উপেক্ষা করে প্লাস্টিকের জারে পেট্রোল মজুদ করে রেখেছে।

এই অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

একইসঙ্গে জব্দকৃত ১৩০ লিটার পেট্রোল প্রচলিত মূল্যে বিক্রি করে সেই টাকা দ্রুততম সময়ের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন বলেন, “নিরাপদ জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং অবৈধ মজুদ রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। জারকিনে বা অনিরাপদ পাত্রে জ্বালানি তেল কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে প্রশাসনের এই কঠোর নজরদারি বজায় থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930