IMG-LOGO

রবিবার, ১৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধেমোহনপুরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মিলনগোমস্তাপুরে অ্যাডভোকেট মাইনুল ইসলামের দাফন সম্পন্নচাঁপাইনবাবগঞ্জে ভূমি মেলা-২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিতসাংবাদিক মমিনুল ইসলামের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক‘চামড়া শিল্পখাত উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে’বদলগাছীতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬-এর শুভ উদ্বোধনসিংড়া সাংবাদিক কল্যাণ ফোরামের আনন্দ ভ্রমনগৌরবের ৭৬ বর্ষে পদার্পণ,বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমানুষের আস্থার মূলভিত্তি”-এমপি বাবুলনিয়ামতপুরে ধান কাটতে ভরসা শিবগঞ্জের ‘জিনাপাটি’নাটোর থেকে রাজশাহী যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের ১৪৪ অদম্যবাগমারায় বিএনপি নেতা দুলাল উদ্দিন আর নেইফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে হামলায় নারীর মৃত্যুলন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী সাক্ষাৎগাজীপুরের আলোচিত ৫ খুন মামলার আসামির মরদেহ নদী থেকে উদ্ধার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

নন্দীগ্রামে সহকারী শিক্ষককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

ধূমকেতু প্রতিবেদক,নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিবকে গলায় শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ প্রধান শিক্ষক আজমীরি জামান বকুলের বিরুদ্ধে। রোববার (১৭ মে) দুপুরে প্রধান শিক্ষককের কক্ষে এ ঘটনা ঘটে।

রণবাঘা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার ফি ও অন্যান্য আয়-ব্যয়ের হিসাব চলাকালে বিপুল পরিমাণ অর্থের গড়মিল দেখা দিলে সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিব তা ধরে বসে। তখন সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিবের সাথে প্রধান শিক্ষক আজমীরি জামান বকুলের প্রথমে কথাকাটাকাটি হয়। পরে প্রধান শিক্ষক আজমীরি জামান বকুল ক্ষিপ্ত হয়ে সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিবের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তখন উপস্থিত শিক্ষক-কর্মচারীরা এসে তাঁকে রক্ষা করে এবং পরিবেশ শান্ত করে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে রণবাঘা উচ্চ বিদ্যালয় এলাকায় টানটান উত্তেজনা সৃষ্টি হয়।

এ বিষয়ে সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিব বলেন, রণবাঘা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার ফি ও আয়-ব্যয়ের হিসাব গড়মিল ধরে বসলে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আজমীরি জামান বকুল ক্ষিপ্ত হয়ে আমার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তখন সহকারী শিক্ষক-কর্মচারীরা এগিয়ে এসে আমাকে রক্ষা করে। আমি এর ন্যায় বিচার চাই। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আগামীকাল শিক্ষা অফিসে অভিযোগ দিবো।

প্রধান শিক্ষক আজমীরি জামান বকুলের সাথে কথা বললে তিনি বলেন, রণবাঘা উচ্চ বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব চলাকালে সহকারী শিক্ষক মিনহাজুর রহমান হাবিবের সাথে কথাকাটাকাটি হয়েছে কিন্তু আমি তাঁর গলা চেপে ধরে শ্বাসরোধ করিনি। আর আমি কোনো দুর্নীতির সাথে জড়িত না। যা হয়েছে তা ভুল বুঝাবুঝি মাত্র।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অ.দা.) তারিকুল আলমের সাথে কথা বললে তিনি বলেন, ঘটনাটি এখনো আমি শুনিনি। তবে অভিযোগ পেলেই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930