IMG-LOGO

বুধবার, ২০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় মাদকসেবীর হামলায় স্কুলশিক্ষক গুরুতর আহতমান্দায় প্রতিপক্ষের মারধরে নারীসহ তিনজন আহতরাসিক প্রশাসকের সাথে রাজশাহী মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়পুঠিয়ায় জেলা পরিষদের উন্নয়নমূলক কাজের পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রশাসকতামিম স্মৃতি ক্রীড়া একাদশের শুভ উদ্বোধনকুষ্টিয়ায় ভিজিএফের চাল ভাগ-বাঁটোয়ারা, দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়ন পরিষদে হামলাসিংড়ায় হেলমেট না থাকায় দুই মোটরসাইকেল চালককে জরিমানারাজশাহী জেলা পরিষদ প্রশাসকে “বিশ্বের শ্রেষ্ঠ নারী নেত্রীর তালিকায় আছেন বেগম খালেদা জিয়া” বই উপহার প্রদান‘সরকার তিস্তা ব্যারেজের কাজেও হাত দেবে’রাণীনগরে বিশেষ অভিযানে চুরি মামলাসহ ৭জন গ্রেফতার,মাদক উদ্ধারতানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের অভিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিতসিংড়ায় চৌগ্রাম ও তাজপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণাপোরশায় আম সংগ্রহ, বিপিণন ও ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিতপশ্চিম অঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সাধারণ সভা ও লভ্যাংশ বিতরণকঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় প্রতিপক্ষের মারধরে নারীসহ তিনজন আহত

মান্দায় প্রতিপক্ষের মারধরে নারীসহ তিনজন আহত

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে একই পরিবারের নারীসহ তিনজন আহত হয়েছেন। বুধবার (২০ মে) দুপুর ২টার দিকে উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, হাটোইর গ্রামের নিখিল চন্দ্র মণ্ডল (৪০), তার স্ত্রী তুশলী রানী মণ্ডল (৩২) ও ছেলে অন্তর কুমার মণ্ডল (১৮)। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন নিখিল চন্দ্র মণ্ডল বলেন, ‘প্রায় ৪০ বছর আগের কেনা সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছি। ওই সম্পত্তির দখল নিতে একই এলাকার জগন্নাথ চন্দ্র মণ্ডল বেশ কিছুদিন ধরে পাঁয়তারা করে আসছিলেন। এ নিয়ে নওগাঁ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞার একটি মামলা করেছি। বর্তমানে মামলাটি চলমান রয়েছে।’

নিখিল চন্দ্র মণ্ডল অভিযোগ করে বলেন, ‘বুধবার দুপুরে জগন্নাথ মণ্ডল ও তার ছেলে শিপলু মণ্ডলের নেতৃত্বে দেশিয় অস্ত্রসহ ৮ থেকে ১০ জন ভাড়াটিয়া লোকজন বিবাদমান সম্পত্তিতে বাঁশের খুঁটি ও নেটজাল দিয়ে জবরদখলের চেষ্টা করেন। বাধা দেওয়ায় তাদের হামলায় আমরা আহত হয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত জগন্নাথ মণ্ডলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930