IMG-LOGO

বৃহস্পতিবার, ৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভীচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে কিশোরী ও গৃহবধূর মৃত্যুনবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসনিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো’র ৬০০ গাছের চারা বিতরণসিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসপাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননানিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তারতানোরে চারশত অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদানবাগমারায় অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণারাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাইরাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিংজাল জব্দ করে ভস্মিভূতনওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপনরাজশাহীতে চিকিৎসক সমাজের মানববন্ধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮বোর্নিও আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ, গ্র্যান্ড অ্যাওয়ার্ড জিতলেন সিংড়ার আব্দুল্লাহ আলিম
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে কিশোরী ও গৃহবধূর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে কিশোরী ও গৃহবধূর মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কিশোরী ও এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রানিবাড়ি চাঁদপুর গ্রামের মো. কাসেম আলীর মেয়ে সাদিয়া খাতুন (১৪) বাড়ির সামনে খড়ি তুলছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, একই সময় উপজেলার চক নরেন্দ্র গ্রামের বাসিন্দা মো. আব্দুর রউফের স্ত্রী মাহমুদা (২০) বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। আকস্মিক বজ্রপাতে তিনিও ঘটনাস্থলেই নিহত হন।

নিহতদের স্বজনরা জানান, বজ্রপাতের পরপরই তারা ঘটনাস্থলেই প্রাণ হারান। বর্তমানে দুইজনের মরদেহ নিজ নিজ বাড়িতে রয়েছে।

শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ঘটনাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031