IMG-LOGO

সোমবার, ৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে ASSET বিশেষ ব্যাচ-০১ ও ৮ম সাইকেলের সমাপনী অনুষ্ঠিতসিংড়ায় মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের অভিযান, ৭ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসপুঠিয়ায় ১২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার‘পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার’রাজশাহীর সার্বিক নিরাপত্তায় আটদফা দাবীতে স্মারকলিপি প্রদাননিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, ২ মাদক কারবারি গ্রেপ্তারগোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালাসিংড়ায় মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন মেয়াদে সাজাঢাকায় প্রতিদিন ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ সম্ভব: মির্জা ফখরুলরাণীনগরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতাররাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির সাজারাণীনগরে পৃথক অভিযানে দুইজন গ্রেফতার ॥ গাঁজা উদ্ধার‘ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে হবে’মান্দায় আম পাড়া নিয়ে বিরোধেবৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২গোমস্তাপুরে কৃষক সমাবেশ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সিংড়ায় মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের অভিযান, ৭ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

সিংড়ায় মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের অভিযান, ৭ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়ায় মা মাছ, পোনা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের টানা তিন অভিযানে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার তাজপুর, সাঁতপুকুরিয়া ও পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। এর আগে ৪ জুন পৌরসভার নিংগইন ও ৬ জুন উপজেলার সারদানগর ও হুলহুলিয়া বিলে অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের আরও ১০০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করে প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. সাইফুদ্দিন ইয়াহিয়া, নাটোর জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী, সিংড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, সিংড়া পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী।

সিংড়া পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী বলেন, শস্য ও মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলে নতুন পানি আসার সাথে সাথেই অসাধু ব্যক্তিরা নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে মা মাছ, পোনা মাছ ও জীববৈচিত্র্য নিধন করছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের অভিযানে আমাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। চলনবিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় আরও কঠোর আইন প্রয়োগ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

নাটোর জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী বলেন, দেশি প্রজাতির মাছের ভান্ডার চলনবিল। এখানে কিছু দুষ্কৃতকারী নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মাছ নিধন করছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। চলনবিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় আমরা কাজ করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, চলনবিলে নতুন পানি আসতেই দুষ্কৃতকারীরা মা মাছ ও পোনা মাছ নিধন শুরু করেছে। নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিষয়ে কোনো ছাড় নয়। গত ৪ জুন থেকে আমরা অভিযান পরিচালনা করে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করেছি। বিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031